রবিবার, ৭ জুন ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৭১ হাজার ছাড়ালো

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত বেড়েছে তবে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় সাড়ে চারশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৭১ হাজার ১২১ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৪৭৮ জনে।

এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৪২৭ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শুক্রবার (২ জুলাই) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৪০৩ জন আর ৬ লাখ ২০ হাজার ৬৪৫ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৯৩৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ২৭১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৩০৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২০ হাজার ১৮৯ জনের।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৭৭ হাজার ৯৬৫ জন, রাশিয়ায় ৫৫ লাখ ৩৮ হাজার ১৪২ জন, যুক্তরাজ্যে ৪৮ লাখ ২৮ হাজার ৪৬৩ জন, ইতালিতে ৪২ লাখ ৬০ হাজার ৭৮৮ জন, তুরস্কে ৫৪ লাখ ৩০ হাজার ৯৪০ জন, স্পেনে ৩৮ লাখ ২১ হাজার ৩০৫ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৬ হাজার ৯৪০ জন এবং মেক্সিকোতে ২৫ লাখ ১৯ হাজার ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ১১১ জন, রাশিয়ায় এক লাখ ৩৫ হাজার ৮৮৬ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ১৬২ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৫৮৭ জন, তুরস্কে ৪৯ হাজার ৭৭৪ জন, স্পেনে ৮০ হাজার ৮৮৩ জন, জার্মানিতে ৯১ হাজার ৫৩০ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৩ হাজার ৪৭ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায়...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার...

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

আরও পড়ুন

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ জমির (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) দুপুরের...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ৬ জুন সকাল সাড়ে ১১টার দিকে এ...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা লাশের পরিচয় মিলেছে।তিনি দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর...