শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে স্বাধীনতা দিবস উদযাপন

চট্টগ্রাম নিউজ ডটকম

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস। তোপধ্বনি, র‌্যালি, ডিসপ্লে, কুচকাওয়াজসহ নানা আয়োজন করা হয় স্বাধীনতা দিবস উদযাপনে।

বিলাইছড়ি (রাঙ্গামাটি) থেকে সুজন কুমার তঞ্চঙ্গ্যা জানান, ভোরে ৩১ বার তোপধ্বনি, বঙ্গবন্ধু প্রতিকৃতি ও শহীদ নিনারে পুষ্পস্তবক অর্পণ পরে উপজেলা স্টেডিয়াম সকাল ৮ টা থেকে প্যারেড শুরু করে বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রশ্মি চাকমা ও থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা সহ উপজেলা আওয়ামীলীগ ও বিএনপি দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক – অভিভাবক সহ নানা শ্রেণী- পেশার মানুষ ।

খাগড়াছড়ি থেকে নীরব চৌধুরী বিটন জানান, খাগড়াছড়িতে নানা আয়োজনে মধ্যে দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের নারকেলবাগান দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ দলের নেতারা।

দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি করে চেঙ্গিস্কয়ার এলাকায় স্মৃতিসৌধে জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র নির্মলেন্দু চৌধুরী ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আজ গৌরবদীপ্ত দিন মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্মরণ করি স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে তাঁরা।

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজীৎ রায় দাশ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদীক শাহিনা আক্তারসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যােগের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ৩নং বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ ঘুরে বাঃহাঃ সরকারী কলেজ শহীদ মিনারে শহীদের প্রতি পুস্পঅর্পন বিনস্র শ্রদ্বা জানাই।

এসময় উপস্থিত ছিলেন, ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, সিনিয়র সহ-সভাপতি উপজেলা আওয়ামীলীগের পুলক বড়ুয়া, সেচ্ছা সেবক লীগের জেলা শাখা সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, উপজেলা সেচ্ছা সেবকলীগ কার্য্যনিবহী সদস্য ও সাংবাদিক চাইথোয়াইমং মারমা ও মোঃ শামসুল আলম, মেম্বার মোঃ মিজানুর রহমান ইউপি শাখা সাবেক সভাপতি হলাথোয়াইঅং মারমা (গংজ) কৃষকলীগের ইউপি শাখা, সাংগঠনিক সম্পাদক রাহুল বড়ুয়া,সহ- সভাপতি অংথোয়াই মারমা সেচ্ছা সেবকলীগ ইউপি শাখা আহবায়ক বিকাশ দে, সদস্য সচিব আলুমং মারমা, ছাত্রলীগ জেলা শাখা যুগ্ম -সাধারণ মোঃ কাইয়ুম হোসেন মিরাজ , মাসুম, ছোট মাসুম, জনি তালুকদার, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ সকল অংগসংগঠনের নেতানেত্রী বৃন্দরা অংশ গ্রহণ করেন।

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কলেজ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানে শিক্ষক সুজন সাহা ও খায়েজ আহমদ যৌথ সঞ্চালনায় কলেজের গভর্ণিং বডির সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউসুফ নূরী, কলেজ গভর্ণিং বডির সদস্য নাছির উদ্দীন রিয়াজ।

অনুষ্ঠানে ৭ শিক্ষার্থীকে বই উপহার দেন ইফতেখার হোসেন বাবুল এবং ভবিষ্যতে ভাল ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য পুরস্কারও ঘোষণা করেন তিনি। এছাড়াও কলেজের শহীদ মিনার নির্মাণে এক লক্ষ টাকার অনুদান দেন মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি।

আরও উপস্থিত ছিলেন মো. আবু ফয়সাল, প্রকৌশলী ইয়াকুব মুন্না, শীলাদাশ গুপ্তা, নূর মোহাম্মদ, শিক্ষার্থী রিয়া নাথ, পায়েল চাকমা, মো. আরফাত, ইমরান হোসেন প্রমুখ।

বান্দরবান থেকে মোঃ জুয়েল হোসাইন জানান, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক, ইয়াছমিন পারভীন তিবরীজি । জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শণ করেন।

জেলা প্রশাসক তার সহকর্মীদের নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিফলক এবং বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...