শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে আমেনা বেগম (২৫) নামে এক গৃহবধু খুনের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৫ মার্চ) রাত ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ৩ নম্বর ওয়ার্ডের কুট্টবাজার এমএম জুট মিলস কলোনিতে এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম আমেনা খাতুন (২৩)। তিনি সন্দ্বীপের মগধরা এলাকার জামাল উদ্দিনের মেয়ে। তার স্বামী রাসেল জামালপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যাবার সময় পারিবারিক বিষয় নিয়ে স্বামী রাসেলের সাথে স্ত্রী আমেনার ঝগড়া শুরু হয়। এরই জেরে রাত ২টার দিকে রাসেল স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার রাতে পারিবারিক কলহের একপর্যায়ে রাসেল আমেনাকে ‘শ্বাসরোধ করে হত্যা’ করেন। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...