শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

হাটহাজারীতে সড়ক দূর্ঘটনা

১৫ দিন পর রাউজানের আহত আবু জাফরের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত রাউজানের মোহাম্মদ আবু জাফর ১৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৫ মার্চ ) সকাল ১০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন তিনি।

নিহত জাফর পেশায় একজন কৃষক। তার ১২ বছরের এক ছেলে, ৬ ও ৮ বছরের দুটি মেয়ে রয়েছে।

আজ সন্ধা ৭ টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ইমপেরিয়াল স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে কারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন কার চালক রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকার মুহাম্মদ আলীর ছেলে তৌহিদুল ইসলাম ওরফে আসিফ (২৫)। এ ঘটনায় ওই গাড়িতে থাকা পাঁচ যাত্রীও আহত হন। আহতরা হলেন মো. জাফর (৫০), রুজি আক্তার (২৫), মুহাম্মদ রানা (১২), মুহাম্মদ আবিদ (৫) ও মিম (৭)।

এ সময় স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দীর্ঘ ১৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান মোহাম্মদ আবু জাফর (৫০)।

জানা যায়,আবু জাফরসহ পরিবারের কয়েকজন কার নিয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিদেশগামী স্বজনকে বিদায় জানাতে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে হাটহাজারী অংশের ইমপেরিয়াল স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে ওই কারের ধাক্কা লাগে। এতে কারটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ মোট ছয়জন আহত হন।

কদলপুর ইউপি সদস্য মোহাম্মদ সাহাবউদ্দীন বলেন,গত ১০ মার্চ শ্যালককে বিমানবন্দরে বিদায় জানিয়ে ফিরতি পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আবু জাফর। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...