চট্টগ্রামের পটিয়া রেলওয়ে স্টেশন থেকে বাদল মিত্র (৭০) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। মৃত বাদল মিত্র পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন পটিয়া রেলওয়ে পুলিশের এসআই জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, বাদল মিত্র স্টেশন এলাকায় ভিক্ষা করতেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে কোন ক্ষত বা আঘাতের চিহ্ন চাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু। তারপরও ময়নাতদন্তের পর বাকিটা জানা যাবে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসেছেন।
