মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বোয়ালখালীতে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের নজরদারি

বোয়ালখালী প্রতিনিধি সারাদেশের মত চট্টগ্রামের বোয়ালখালীতে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউনের নজরদারী। এনিয়ে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে শুরু হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। উপজেলার বিভিন্ন স্পটে টহলে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন মেনে চলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।

এ আদলত পরিচালনায় মাঠে ছিলেন, সেনাবাহিনি, পুলিশ, আনসার ও স্কাউট সদস্যরা।

এসময় নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন চলাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়ে অযথা ঘোরা ফেরা যাবে না। বিধিনিষেধ অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হবে এমনকি জেল জরিমানাও হতে পারে।

এসময় স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় গোমদন্ডী ফুলতল এলাকায় আলো সুইটস নামের এক প্রতিষ্ঠানকে সংক্রমণ ২০১৮ আইনে (১০০০) এক হাজার টাকা ও আমুচিয়া এলাকায় এক প্রতিষ্ঠানকে (৫০০) টাকা জরিমানা করা হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায়...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের...

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে...

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল, জয় পেয়েছে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায়...

আরও পড়ুন

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব।...

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১...

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি...