শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

আপাতত মাঠের কর্মসূচীতে যাচ্ছে না হেফাজত

দৌলত শওকত, ফটিকছড়ি

অনেকটা হঠাৎ করে ফটিকছড়িতে এসে রুদ্ধদ্বার বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

২৩ মার্চ বুধবার বেলা ১২ টায় স্থানীয় জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রসায় রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আপাতত সরকারের বিরুদ্ধে বড় ধরণের কোনো কর্মসূচী না দিয়ে সংগঠনকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানাগেছে।

এ বিষয়ে সংগঠনটির প্রচার সম্পাদক মাওলানা মহি উদ্দিন রাব্বানীর বক্তব্য জানতে চাইলে বলেন, এ মুহুর্তে আমরা রাজপথের কর্মসূচীর পরিবর্তে সংগঠন গোছানোকে প্রাধান্য দিচ্ছি। অতীতের সমস্ত ঘটনা ভুলে হেফাজতে ইসলামকে নতুন উদ্যোমে এগিয়ে নিতেই আজকের এ বৈঠক, এমনটাই জানালেন দায়িত্বশীল এ নেতা।

টানা ৩ ঘন্টার এ বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এ সময় তিনি কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধসহ আটক নেতাকর্মীদের আশু মুক্তি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি জোর দাবী জানান।

হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহ্ইয়া, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আল্লামা তাজুল ইসলাম,ফোরকানুল্লাহ খলিল, আল্লামা মোবারক উল্লাহ, যুগ্ম-মহাসচিব আল্লামা আব্দুল আউয়াল, মাওলানা আইয়ুব বাবুনগরী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, অর্থ সম্পাদক মুফতি মোহাম্মদ আলী কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা হারুন আযিযী নদভী, মাওলানা আনোয়ার হুসাইন রাব্বানী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...