যে অবকাঠামোগত উন্নয়ন তা অনেক জেলাতেও নেই ৷ আপাকে( প্রধানমন্ত্রীকে) অনুরোধ করবো পটিয়াকে জেলা ঘোষণার ব্যাপারে ৷ পটিয়া উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী কথা গুলো বলেন।
তিনি বলেন, চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন৷ কর্ণফুলী টানেল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ নতুন এক যুগে পদার্পণ করতে যাচ্ছে৷ এই টানেল পটিয়ার প্রবেশ মুখে হওয়ার ফলে পটিয়াও এর সুফল ভোগ করবে৷ তিনি আরো বলেন, পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী পটিয়াকে একটি মডেল উপজেলায় সাজিয়েছেন ৷তার যোগ্য নেতৃত্বে পটিয়া আজ বাংলাদেশের মধ্যে অনুকরণীয় উপজেলা৷ ” মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পটিয়া উৎসবে আজ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১১ গুণীজনকে “পটিয়া রত্ন” ঘোষনা করে স্বর্ণপদক সন্মাননা প্রদান করেন পটিয়া ফাউন্ডেশনের প্রতিষ্টাতা হুইপ সামশুল হক চৌধুরী ৷
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, পটিয়ার উন্নয়নই আমার একমাত্র স্বপ্ন, আমার অন্য কোন স্বপ্ন নেই ৷মাননীয় প্রধানমন্ত্রী পটিয়ায় যে উন্নয়ন করেছেন তার জন্য পটিয়াবাসী কৃতজ্ঞ ৷ পটিয়া ইতিহাস সমৃদ্ধ জনপদ, এই জনপদকে যারা সমৃদ্ধ করেছে তাদের সন্মানিত করার ইচ্ছা ছিলো অনেকদিনের ৷ আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্মকে পটিয়ার গুনীজনদের সম্পর্কে জানা দরকার, তাই পটিয়া উৎসবে গুনীজনদের সবার সামনে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত ৷ পটিয়া উৎসবের দ্বিতীয় দিনের সন্মাননা প্রদান ও আলোচনা সভায় পটিয়া উৎসব কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মঞ্চে বক্তব্য রাখেন উৎসব কমিটির কো-চেয়ারম্যান কবি-সাংবাদিক রাশেদ রউফ, সদস্য সচিব আ ক ম সামশুজ্জামান ৷
উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ৷
