রবিবার, ১০ মে ২০২৬

জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রথম ওয়ানডেতে ৩৮ রানের ঐতিহাসিক জয়ের সুখস্মৃতি, দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে ১-১ সমতা। আজ বুধবার শেষ ম্যাচে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা। হয় দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয় করে নতুন ইতিহাস রচনা করবে, নতুবা আরও একবার ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে মাঠ ছাড়বে তামিম এন্ড কোং। সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচ এই ভেন্যুতে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। সেখান থেকে পাওয়া অনুপ্রেরণা জয়ের প্রতি বাংলাদেশকে একধাপ এগিয়ে রাখবে স্বভাবতই। অপরদিকে দক্ষিণ আফ্রিকার দুর্বলতার জায়গা স্পিন দিয়ে সুযোগ নেয়ার সম্ভাবনার দ্বার খোলা থাকছে বাংলাদেশের জন্য।

তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, এই ম্যাচে ভিন্ন রকমের তিনটি সেঞ্চুরি দেখতে পারে বাংলাদেশ। যার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এর মধ্যে তামিমের একাই হতে পারে দুইটি সেঞ্চুরি, সাকিবের অন্যটি।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সমান ৯৯টি করে ক্যাচ ধরেছেন সাকিব ও তামিম। দুজনের ম্যাচসংখ্যাও কাছাকাছি। সাকিব ৩৭৫ ম্যাচে ৯৯ এবং তামিম ৩৬২ ম্যাচে ৯৯ ক্যাচ তালুবন্দী করেছেন। আজকের ম্যাচে দুজন একটি করে ক্যাচ নিলেও হয়ে যাবে সেঞ্চুরি।

বাংলাদেশের পক্ষে নন উইকেটকিপারদের মধ্যে ক্যাচের সেঞ্চুরি আছে শুধুমাত্র মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭০ ম্যাচ খেলে ধরেছেন ১৫২টি ক্যাচ। বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় ক্রিকেটার হিসেবে এই ক্যাচের সেঞ্চুরির সামনে সাকিব-তামিম।

এছাড়া তামিমের সামনে থাকছে আরও একটি সেঞ্চুরির সুযোগ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এ বাঁহাতি ওপেনার। এখন পর্যন্ত খেলা ২২৪ ওয়ানডেতে ৯৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ ছক্কার মালিক মুশফিকুর রহিম।

শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করার সম্ভাবনা নেই কোনো দলের। সে হিসেবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে দুই দলের। সাউথ আফ্রিকার দুই স্পিনারের বদলে এক স্পিনার খেলানোর সম্ভাবনা থাকলেও বাংলাদেশ শিবিরে থাকার সম্ভাবনা নেই কোন পরিবর্তনের।

বাংলাদেশ দলের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সাউথ আফ্রিকার একাদশ: কাইল ভেরেইন, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, তাবরেইজ শামসি, কেশভ মহারাজ, কাগিসো রাবাডা, ওয়েইন পারনেল ও লুঙ্গি এনগিডি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকার হোটেল...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...