মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খাগড়াছড়ি পানছড়িতে নতুন ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় স্থগিত হওয়া কেন্দ্র দুটির ভোট গননা শেষে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা ৬৬৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উচিত মনি চাকমা। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক নিয়ে মো: নাজির হোসেন পেয়েছেন ৬৩৯০ ভোট। এদিকে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র দখল করে ভোট নেওয়ার অভিযোগ এনে স্থগিত কেন্দ্রে পূনরায় ভোট গ্রহনের দাবী জানিয়েছে নৌকা প্রতীকের প্রার্থী মো: নাজির হোসেন। তবে উপজেলা রিটানিং কর্মকর্তা রিকল চাকমা বেসরকারীভাবে উচিত মনি চাকমাকে জয়ী ঘোষনা করেন। সোমবার (২১ মার্চ) সকাল থেকে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটাররা দলে দলে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সপ্তম ধাপের নির্বাচনে ৩নং পানছড়ি ইউপির ৫নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডে বিশৃংখল অনিয়মের অভিযোগে ভোট গ্রহন বন্ধ ঘোষনা করা হয়েছিল। কেন্দ্র দুটিতে মোট ভোটসংখ্যা ছিল ৪৬২৮। কেন্দ্র দুটি ছাড়া বাকী সাত কেন্দ্রের ফলাফলে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রায় ১২০০ ভোটে এগিয়ে ছিল।

উল্লেখ্য এবারের সপ্তম ধাপে ই্উপি নির্বাচনে পানছড়ি উপজেলার ৫টি ইউপিতে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তারা সবাই নতুন মুখ। ১নং লোগাং ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয় কুমার চাকমা অটোরিক্সা প্রতীক নিয়ে ৩৯০২ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সমর বিকাশ চাকমা পায় ২৮০৪ ভোট। ২নং চেংগী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৪৬০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী নিহার বিন্দু চাকমা পায় ১২৮০ ভোট। ৪নং লতিবান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ভুমিধর রোয়াজা চশমা প্রতীক নিয়ে ২৭১২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা পায় ২৬৭৩ ভোট। ৫নং উল্টাছড়ি ইউপির মো: আহির উদ্দিন নৌকা প্রতীক নিয়ে ৪৩০২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিজয় চাকমা আনারস প্রতীক নিয়ে পায় ৩৭৫৯ ভোট। পানছড়ি উপজেলা রিটানিং কর্মকর্তা রিকল চাকমা বলেন, ছোটখাটো বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্টভাবে হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক ছিল। প্রশাসনে মেজিস্ট্রেট ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...