শনিবার, ৯ মে ২০২৬

উখিয়ায় পৃথক অভিযানে আটক ৫

বিপুল পরিমাণ সিগারেট ও ইয়াবা উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ১৪ এপিবিএন’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।এ সময় ২ জন চোরাকারবারীকে আটক করা হয়।

এপিবিএন সুত্র জানায়, বালুর মাঠ ক্যাম্প পুলিশের অভিযানে ১৪শত প্যাকেট আমদানী ও বিক্রি নিষিদ্ধ সিগারেট সহ এক রোহিঙ্গা চোরাকারবারি আটক হয়েছে।

রবিবার (২০ মার্চ) ভোরে ক্যাম্প-২ ইস্ট’র ব্লক- বিই-৩’র জনৈক মোঃ আবু সিদ্দিকের ভাঙারীর দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন বালুরমাঠ পুলিশের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এ,কে,এম এমরানুল হক মারুফ।সাথে ছিলেন এসআই মোঃ সায়েদুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

ধৃত মোক্তার হোসেন (৩১) উখিয়ার কুতুপালং ক্যাম্প-৭’র ব্লক -এ-৬’র মৃত আবু তাহের ছেলে। এসময় তার হেফাজত থেকে ২ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র‍্যান্ডের ১৪শত প্যাকেট অবৈধ আমদানী ও বিক্রি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়।

অপরদিকে ১৪ এপিবিএন’র আরেক অভিযানে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ১৪এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩টায় কুতুপালং ক্যাম্প-১ ইস্টে অভিযান চালিয়ে রোহিঙ্গা মোহাম্মদ ফারুক (২৬) এর বসতঘর হতে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে রোহিঙ্গা আবু সামাদের ছেলে বলে জানা যায়।

এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ১৪-এপিবিএন অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম।

অন্যদিকে উখিয়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে ৫৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উখিয়া পালংখালী ইউনিয়ের মৃত সৈয়দুর রহমানের ছেলে মোঃ ইয়াসিন (২২) ও মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৩৫)।

অপরজন রবিবার (২০ মার্চ) দেড়টার দিকে কুতুপালং হিন্দুপাড়া এলাকায় মোহাম্মদ আয়াস (২৮) কে আটক করে৷ আটককৃত আয়াস রোহিঙ্গা ক্যাম্প-৩ এর ডি-১৪ ব্লকের মৃত মীর আহম্মদ ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বাজারের উত্তর পার্শ্বে কেদারঘোনা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৫ এর আভিযানিক দল। অভিযান চলাকালে পালানোর চেষ্টাকালে ৫০ হাজার পিছ ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এদিকে রবিবার (২০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কুতুপালং হিন্দুপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৫ এর আভিযানিক দল। অভিযান চলাকালে পালানোর চেষ্টাকালে ৮৮০০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...