শনিবার, ৯ মে ২০২৬

কর্ণফুলীতে নদীতে আবারও অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

পরিচয় সনাক্তে কাজ করছেন পুলিশের বিশেষায়িত তিন টিম

মহিউদ্দিন

কর্ণফুলী নদীতে আবারও ভেসে আসল অজ্ঞাত এক ব্যাক্তির লাশ। আনুমানিক বয়স ৫০ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর ঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।

রবিবার (২০ মার্চ) দুপুরে শিকলবাহা খালের কালারপোল এলাকায় নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

ওসি মিজানুর রহমান বলেন, দুপুরে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃতদেহের শরীরে ফুল হাতা খয়েরি রঙের শার্ট পরিহিত ছিল। মৃত ব্যক্তির উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি। মুখমণ্ডলে আনুমানিক ৬/৭ ইঞ্চি কাঁচা পাকা দাঁড়ি ও মাথায় কাঁচা পাকা চুল আছে।

পরিচয় নির্ণয়ের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাইয়ের জন্য সিআইডি ও পিবিআইকে বলা হয়েছে। আশা করি শিগগিরই পরিচয় জানা যাবে।

প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে কর্ণফুলী নদীর শিকলবাহা খালের ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন হতে একটি লাশ উদ্ধার করেছিল সদরঘাট নৌ থানা পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...