মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

শবে বরাত: হাটহাজারীতে মসজিদে মুসল্লির ঢল

হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে রাত জেগে ইবাদত-বন্দেগি, জিকির, ধর্মীয় আলোচনা, মিলাদ ও নফল নামাজ আদায়ের মাধ্যমে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

শুক্রবার (১৮ মার্চ) রাতে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা দেখা যায় প্রতিটি মসজিদই মুসল্লিতে পরিপূর্ণ। আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ ও মোনাজাতের মাধ্যমে রাত কাটাচ্ছেন মুসল্লিরা।

 

প্রতিটি মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকেই শুরু হয় ধর্মীয় আলোচনা। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে মুসলমানদের দায়িত্ব-কর্তব্য ও ইসলামী জীবনচরিত সম্পর্কে আলোকপাত করেন খতিব। আল্লাহর সন্তুষ্টি অর্জনে মধ্যে দিয়ে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত।

ফজরের নামাজ আদায়ের পর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় শবে বরাতের আনুষ্ঠানিকতা। এশার এর পর থেকে মসজিদে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, জিকির করেই সময় পার করছেন মুসল্লিরা।

শবে বরাত একটি ফারসি শব্দ। যার কারণে এই শব্দের ব্যবহার আরবিতে কোথাও নেই। সিহাহ সিত্তাহ বা বিশুদ্ধ ছয়টি হাদিসগ্রন্থের কোনো কোনো হাদিসে এই রাতের বিশেষত্ব নির্দেশক হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থেও এই রাতের বিশেষত্বের উল্লেখ পাওয়া যায়। তবে হাদিসগুলোর বিষয়ে মতভেদ বিদ্যমান। হাদিস শাস্ত্রে ‘শবে বরাত’ বলতে যে পরিভাষাটি ব্যবহার করা হয়েছে, তা হলো ‘নিসফে শাবান’ বা ‘লাইলাতুল নিসফি মিন শা’বান’ তথা ‘শা’বান মাসের মধ্য রজনী’। একটি হাদীসে বলা হয়েছে — রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন। (মুসনাদে আহমদ, হাদিস : ৬৬৪৬)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...