মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে মাহিন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

রাজস্থলী প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা কাঁঠাল নামক এলাকায় ইঞ্জিনচালিত ত্রি-হুইলারের (মাহিন্দ্র) সঙ্গে ট্রাকের সংঘর্ষে মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা স্কুলের কাঁঠাল বাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন্দ্র চালক হ্লাথোয়াইচিং মারমা (৩২)। উপজেলার রাজভিলা ইউনিয়নের রেনিপাড়া এলাকার কারবারি চাইসুইঅং মারমার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে চাউল বোঝাই একটি ট্রাক গাইন্দ্যা কাঁঠাল নামক স্থানে পৌঁছালে বাঙ্গালহালিয়া থেকে ছেড়ে আসা কাঁঠাল বাগান মোড়গামী মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালকের মৃত্যু হয়। এইসময় আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ বলেন, স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠায়। সর্বশেষ তথ্য অনুয়ায়ী হ্লাথোয়াইচিং মারমা নামে মাহিন্দ্রের চালক মারা গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...