মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মাহবুব উল আলম হানিফের আগমনকে ঘিরে খাগড়াছড়িতে সাজ সাজ রব

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ (এমপি) ‘র খাগড়াছড়ি সফরকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আগামীকালের আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা শাখা।

রবিবার (২০ মার্চ ) অনুষ্ঠিতব্য সভায় কেন্দ্রীয় নেতার এ আগমনকে ঘিরে নব সাজে সেজেছে খাগড়াছড়ি সরকারী কলেজ এলাকা । অপরদিকে জনসভাকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে পার্বত্য এলাকার প্রতিটি প্রান্তর । খাগড়াছড়ির প্রধান সড়কে শোভা পাচ্ছে তোরণ, পেস্টুনসহ নানা রঙ বেরঙ্গের শুভেচ্ছা সম্বলিত ব্যানার।

কর্মসূচীকে ঘিরে খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠে তৃণমূল প্রতিনিধি সভার জন্য সকল প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সফল করতে সভাসহ দফায় দফায় জেলা নেতারা বৈঠকে বসেন।

রবিবার সকাল ১০টায় এ সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, প্রতিনিধি সভা হলেও সমাবেশ আদলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই তৃণমূল প্রতিনিধি সভা। এতে সকল খাগড়াছড়ি সদর উপজেলাসহ সকল উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবেন।

এছাড়াও তৃণমূল সভার জন্য প্রস্তুতকৃত বিশাল এই মঞ্চে নির্ধারিত নেতারা অংশ নেওয়ার বিষয়েও এবার রয়েছে নির্দেশনা। এছাড়াও স্বেচ্ছাসেবকদের লোক সমাগনে সহায়তাসহ নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসনিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানান।

এছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের এই তৃণমুল সভায় পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মাহমুদ স্বপন এমপি থাকার কথা রয়েছে।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা এমপি, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খানম এমপি,কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি ও আলহাজ্ব আমিনুল আসলাম আমীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অন্যদিকে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ বলেন, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে প্রস্তুতি সভার সব আয়োজন করা শেষ হয়েছে। আমাদের উপজেলায় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এই প্রতিনিধি সভা নেতাকর্মীদের আগামী দিনের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশা পূরণে সহায়ক হবে বলে জানান দলের নেতারা।

আরো পড়ুন: মানবতার সেবাই জীবনের স্বার্থকতা: খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...