সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

দাম বেড়েছে মুরগি ও সবজির

সাপ্তাহিক ছুটির দিনে চৈত্রের সকালে বাজার করতে ক্রেতাদের ভিড় থাকলেও অধিকাংশ নিত্যপণ্যের দাম নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

শুক্রবার সকালে নগরীর রেয়াজউদ্দীন বাজারে দেখা যায়, সবচেয়ে বেশি বেড়েছে ব্রয়লার ও কক মুরগীর দাম, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায় আর পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ২৮০ টাকা কেজি। বেড়েছে লেয়ার মুরগির দাম। বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। গত সপ্তাহে যার দাম ছিল ২৩০ টাকা কেজি।

ভ্যাট প্রত্যাহারেও প্রভাব পড়েনি, ভোজ্য তেলের দামে। পেঁপে আর আলু ছাড়া সপ্তাহের ব্যবধানে মসুরের ডাল, আটা, ছোলা বুট ‍ও গরুর মাংসের দাম বেড়েছে। প্রায় সব সবজির দাম চল্লিশ টাকার উপরে।

প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, করলা ১২০ টাকা, সাজনার কেজি ২৪০ টাকা, প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৬০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৮০ টাকায়, (গোল) বেগুন ৬০ টাকা, (লম্বা) বেগুন ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, পটল ৮০ টাকা, বটবটির কেজি ১২০ টাকা ও শসার কেজি ৮০ টাকা, ধুনধুলের কেজি ৬০ টাকা ও মটরশুটির কেজি ১২০ টাকা।

তবে কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি।চায়না রসুন প্রতি কেজি ১২০ টাকা। দেশি রসুন ৫০ টাকা কেজি। অপরিবর্তিত রয়েছে আলুর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা।

বেড়েছে খোলা আটার দাম। বিক্রি হচ্ছে ৩৮ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে দেশি মুসুরের ডাল বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি। ইন্ডিয়ান ডালের কেজি ১০০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি।

বাড়তি দামের এমন বাজারে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে। যেভাবেই হোক দাম কমানোর দাবি ভুক্তভোগীদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...