বুধবার, ৫ আগস্ট ২০২৬

আজ চট্টগ্রামে আসছেন সিইসি

চট্টগ্রাম প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বলেন, ৪ দিনের সফরে সিইসি মহোদয় চট্টগ্রাম আসছেন। শুক্রবার চট্টগ্রামে অবস্থান করে শনিবার যাবেন সন্দ্বীপ। সেখানে রোববার স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। স্যারের চট্টগ্রাম আগমন উপলক্ষে সব ব্যবস্থা করা হয়েছে।

সূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করবেন সিইসি। বিকেল ৩টায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। শনিবার সকালে নিজ বাড়ি সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং সেখানে অবস্থান করবেন। পরের দিন রোববার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোমবার সকালে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার হিসেবে পাঁচজনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া অন্যান্য ইসি পদে নিয়োগ পেয়েছেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...