সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

রামুর পল্লী জননী গর্জনিয়ায় বর্ণিল আয়োজনে শিশু উৎসব

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

পল্লী জননী রামুর গর্জনিয়া ইউনিয়নে বর্ণিল আয়োজনে বিশাল শিশু উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে ঐতিহ্যবাহী গর্জনিয়া পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ উৎসবের আয়োজন করে।

স্কুল প্রাঙ্গণে এ উৎসবটি ছিলো সম্পূর্ণ ব্যতিক্রম। যার পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন এসএমসি’র সভাপতি আর স্কুল প্রধান শিক্ষক।

স্কুলের প্রধান শিক্ষক কিশোর কুমার ধর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি। এই সবের অন্যতম ছিলো ‘শিশু উৎসব’এর আয়োজন। এছাড়া ছিলো সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ,সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,১’শ মিটার দৌড় বালক বালিকা,,বিস্কুট খেলা ও কবিতা আবৃতি ও দুপুরের খাবারসহ নানা কর্মসূচি। যার সবকিছু ছিলো স্কুল কমিটির সভাপতি উদীয়মান জননেতা-সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী সাহেব।

প্রাণবন্ত ও আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠান শেষে বড়সড় একটি কেক কাটা হয়। সবশেষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।স্কুলের এসএমসি’র

সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কচ্ছপিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা

মাঈনুদ্দিন খালেদ, প্রধান শিক্ষক ওবাইদুল হক,প্রধান শিক্ষক ফইজুল্লাহ,প্রধান শিক্ষক মো:ইউনুছ, এসএমসির সদস্য নাছির উল্লাহ চৌধুরী, জয়নাব বেগম, মর্জিনা শাহিন চৌধুরী, ব্যাংকার তৌহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, সহকারী শিক্ষক যথাক্রমে পারভিন আক্তার,রুনা লায়লা,নাহিদা আক্তার,মো:আতিকুর রহমান ও ইরফান জাহান চৌধুরী, সংবাদকর্মী মোঃ সাইদুজ্জামান প্রমূখ। সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

স্কুল কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘদিন করোনাকালীন সময়ে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এই শিশু উৎসবে প্রাণের সঞ্চার হয়েছে সর্বমহলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...