সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

“পার্বত্যরত্ন” উপাধি পেলেন বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন ও বীর বাহাদুরকে ‘পার্বত্যরত্ন’ উপাধি দেয়া হয়েছে।

এ উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বীর বাহাদুর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মানেই বাংলাদেশ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ।আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এটা আমার এবং আমাদের জন্য গর্বের বিষয়।

১৭ই মার্চ বৃহস্পতিবার জেলার রাজার মাঠে বিকেল চারটায় পার্বত্যরত্ন উপাধি প্রধান উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।বান্দরবানের সাংসদ ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, আমি কাজ করি উন্নয়নের জন্য, কল্যাণের জন্য, মানুষকে ভালোবেসে। কোনো উপাধি বা প্রশংসা পেতে নয়। তবে কাজ করে গেলে একদিন এর ফল পাওয়া যায়-এটা আমি বিশ্বাস করি। আপনারা (আওয়ামী লীগ) আমাকে ভালোবেসে, নিজেদের সন্তান মনে করে যে উপাধি দিচ্ছেন- তা আমার জন্য পরম পাওয়া, এ উপাধির মূল্য যেন আমি রাখতে পারি, সে চেষ্টা থাকবে আমার সবসময়।

প্রসঙ্গত, বান্দরবান ৩০০নং সাংসদীয় আসন থেকে বীর বাহাদুর আওয়ামী লীগের হয়ে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে ৫ম সংসদ থেকে তিনি এ আসনে সংসদ সদস্য। মাঝখানে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াত জোটের বিতর্কিত স্বল্প সময়ের ৬ষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির একজন (সাচিংপ্রু জেরী) নির্বাচিত হয়েছিলেন। সেবার আওয়ামী লীগ সংসদ নির্বাচন বর্জন করেছিল।

বীর বাহাদুর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। যুবলীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন। জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে আসীন ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য। বীর বাহাদুরের হাত ধরেই বান্দরবান তথা তিন পার্বত্য জেলার ব্যাপক উন্নয়ন হয়েছে বিগত ৩০ বছরে। এজন্য বান্দরবান জেলা আওয়ামী লীগ বীর বাহাদুরকে গতকাল বৃহস্পতিবার উক্ত অনুষ্ঠানে ‘পার্বত্য রত্ন’ উপাধীতে ভূষিত করেন।বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী প্রমুখ।এর আগে রাজার মাঠে অনুষ্ঠান স্থলে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর জাতীয় পতাকা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা দলের পতাকা উত্তোলন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...