সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

শিশুকে ধর্ষণের পর হত্যা: আলমগীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় পঞ্চম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি আলমগীর মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয়।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মানিকগঞ্জ থেকে আলমগীরকে র‍্যাব গ্রেফতারের পর বুধবার রাতে থানায় হস্তান্তর করে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সে আদালতে ধর্ষণে ও হত্যার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছে।’

এ পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, ওই শিশুকে কৌশলে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ধর্ষণের বিষয় স্বজনদের জানানোর কথা বলায় শ্বাসরোধ করে হত্যা করেছে।

এর আগে, ১৩ মার্চ চট্টগ্রামের হালিশহর থানা এলাকায় পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। পরে পুলিশ প্রতিবেশী আলমগীর মিয়ার বাসার খাটের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় গত ১৪ মার্চ শিশুর বাবা বাদী হয়ে হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

বুধবার সকালে মানিকগঞ্জের ধামরাই এলাকা থেকে আলমগীর মিয়াকে র‌্যাব গ্রেফতার করে। শিশুকে ধর্ষণের পর হত্যা করে মানিকগঞ্জে আত্মগোপনে ছিল। আলমগীর মিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা। থাকে চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায়।

ঘটনার দিন সকালে শিশুটি কোচিং শেষে বাসায় আসে। তখন আলমগীর তাকে বাসয় ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লাশটি বাসার খাটের নিচে রাখে। শিশুটিকে খুন করে আলমগীর তার স্ত্রীর পোশাক কারখানায় যায়। সে তার স্ত্রীকে জানায়, এলাকার একজনের সঙ্গে মারামারি হয়েছে। পুলিশ আসবে, দ্রুত বাসা ছেড়ে চলে যেতে হবে। এরপর তারা চট্টগ্রাম ছেড়ে চলে যায়।

আলমগীর একসময় সাভারের একটি গার্মেন্টে ডিজাইনের কাজ করতো। পারিবারিক দ্বন্দ্বের কারণে সাভার থেকে তিন মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চট্টগ্রামের হালিশহরে বসবাস শুরু করে। বেকার থাকায় সে সারাক্ষণ বাসায় অবস্থান করতো। আগেও তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...