রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে যেতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের জন্য আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে যেতে চাই। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এ মর্যাদা ধরে রেখেই আগামী দিনের বাংলাদেশকে আমরা উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো এটাই আমাদের অঙ্গিকার। আজকের শিশুরাই হবে আগামী দিনের কর্ণধার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবসের টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য শিশুরা সুরক্ষিত থাকবে, সুন্দর জীবন পাবে। তাই জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে ১৯৯৬ সালে সরকার গঠনের পর শিশুদের উন্নয়নের জন্য বহু প্রাইমারি স্কুল জাতীয়করণসহ আমরা নানা ব্যবস্থা নেই।

২০০৮ সালে আমরা ক্ষমতায় এসে শিশুদের সুরক্ষার জন্য জাতীয় শিশু শ্রম নীতি ২০২১, পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন ২০১০, জাতীয় শিশু নীতি ২০১১, মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহার সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন ২০১৩ প্রণয়ন করি।

প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্ম-পরিকল্পনা ২০১৩-২০২৫ প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শিশু একাডেমি আইন ২০১৮, বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় পরিকল্পনা ২০১৮-২০৩০ পর্যন্ত প্রণয়ন করেছি এবং নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০২০ প্রণয়ন করে নারী ও শিশুদের সার্বিক সুরক্ষার ব্যবস্থা নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য ২০৭১ এ আমরা স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব এবং ২১০০ সাল পর্যন্ত এ বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাও আমি করে দিয়ে গেছি। শিশুদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সুন্দর হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সকল কর্ম-পরিকল্পনা।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু করেছিলাম ২০২০ সালে। ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। এরই ধারাবাহিকতায় এবছর জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে আমরা জাতীয় শিশু দিবসটি উদযাপন করছি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, দিবসের অনুষ্ঠানমালা ছাড়াও টুঙ্গিপাড়ায় ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দলের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ পৃথক পৃথক দিনে তারা অনুষ্ঠান করবে। সেইসঙ্গে এই টুঙ্গিপাড়ার মাটিতে ২১ থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে মুজিববর্ষ লোকজ মেলার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি, মুহাম্মদ ফারুক খান, এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা, এমপি। স্বাগত বক্তব্য রাখেন মুজিববর্ষের জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ১১টা ২৬ মিনিটে জাতির পিতার সমাধিবেদীতে পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সদস্য ও স্বাধীনতা যুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদের আত্মার শান্তি কামনায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় ফাহেতা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

আরও পড়ুন

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের কঠোর হাতে দমন করা হবে...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...