রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ডিসকো ক্লাবে অভিযান চালিয়ে ইয়াবা-হুইস্কিসহ আটক ২৮৮

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাবে জুয়া খেলা, মাদক সেবন ও সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ২৮৮ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের জেল-জরিমানা করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসন ও মহানগর পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ড দেওয়া হয়। এ সময় ইয়াবা, হেরোইন, গাঁজা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ।

আটকদের মধ্যে ২৭৭ জনকে জুয়া আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ১১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নিয়মিত মামলার আসামিরা হলেন- শহীদ খান জজ (৫০), দেলোয়ার হোসেন (৪০), রতন চন্দ্র সাহা (৫০), নজরুল ইসলাম আকন্দ (৪৫), জয়নাল আবেদীন ফকির (৪৩), নারায়ণ চন্দ্র গৌর মানিক (৩৫), আল ইমরান (৪৫), আব্দুল মান্নান (৫৫), তোফায়েল আহমদ (৩২), আবুল বাশার (৪৩) ও রাশেদুল ইসলাম (৩২)। তাদেরকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাবে বুধবার রাতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও জাহিদ বিন কাশেমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান ও উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) ইলতুৎমিশের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাসহ ৮০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান জানান, জুয়া খেলা ও অন্যান্য অপরাধে মোট ২৮৮ জনকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২১০ পিস ইয়াবা, এক কেজি গাঁজা, কেরু অ্যান্ড কোম্পানির ৪ বোতল ইম্পেরিয়াল হুইস্কি ও ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

আটকদের মধ্যে ২৭৭ জনকে জুয়া খেলার অপরাধ স্বীকার করলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। বাকি ১১জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ওই ক্লাবে অসামাজিক কাজকর্ম ও মাদক বেচাকেনা হচ্ছে- এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ কারণে গাজীপুর জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...