নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ, আদমজী, সোনারগাঁও, হাজীগঞ্জ ও ঢাকাসহ ৭টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা হয়নি।
