রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে ভোর রাতে ১০ দোকান পুড়ে ছাই, মশার কয়েল না অন্য কিছু!

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যরটেক এলাকায় আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নয় লক্ষ টাকার উপরে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ খবর লিখা পর্যন্ত স্থানীয় কোন জনপ্রতিনিধি বা উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছে বলে খবর পাওয়া যায়নি।

জানা যায়, আগুন লাগার তিন ঘন্টা পর ফায়ার সার্ভিসের লোকজন আসলেও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গরিব দোকানদারেরা বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকার লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের এক দোকানের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। তবে বিষয়টি নিশ্চিত করা যায়নি।

ওদিকে, আগুনের লেলিহান শিখায় ছালেহ আহমদ এর মুরগীর দোকান, পারভেজ এর মুদির দোকান,ফারুক এর কুলিং কর্ণার,হাফেজ এর জাল মুড়ির দোকান, আবু তালেব এর রঙ চায়ের দোকান ও একটা সবজি বিক্রেতার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

কালামিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা তাজুল ইসলাম জানান, কেউ কেউ বলছেন মশার কয়েল। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...