রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে বাড়ি-ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার মাইসছড়ি ডিপ্পোছড়িতে সেটলার কর্তৃক গত ১৫ মার্চ পাহাড়িদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সচেতন ছাত্র সমাজ। 

বৃহস্পতিবার ( ১৭ মার্চ ) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বর এলাকায় এসে শেষ হয়।

পরে ক্যপ্রু মারমার সভাপত্বিতে সাধারণ শিক্ষার্থী জুয়েল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন নিয়ং মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী শিউলি চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী সুপা চাকমা, নোয়াখারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপ্রুসি মারমা, ক্যপ্রু মারমা।

 

বক্তারা বলেন, গত ১৫ মার্চ নির্মমভাবে নয়টি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ঘর পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজকে আমরা সংঘবদ্ধ হয়েছি। ঘর পুড়িয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। পাহাড়িদের নির্যাতন নিপীড়ন গুম প্রতিনিয়ত হচ্ছে। হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। শুধু নারী নয় আজ বৌদ্ধ ভিক্ষুরাও নিরাপদে নেই।

বক্তব্য বলেন, আমাদের উপর নির্যাতন ও অন্যায় হচ্ছে। আমরা আর বসে থাকব না। যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলবো।

প্রতিবাদ সমাবেশ শেষে সচেতন ছাত্র সমাজের ব্যানারে  মিছিল করে শহরের চেঙ্গি স্কয়ার এলাকা দিকে যেতে চাইলে তাতে পুলিশ বাঁধা দেয়। ধাক্কাধাক্কির পর শিক্ষার্থীরা জোর করে মিছিল নিয়ে চেঙ্গি স্কয়ার এলাকায় গিয়ে শেষ করে।

আরো পড়ুন: খাগড়াছড়িতে দূর্বৃত্তের আগুনে বাস পুড়ে ছাই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...