সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

মো: শহীদুল ইসলাম রানা, বান্দরবান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। এ সময় ১০২ টি রঙিন বেলুন উড়িয়ে এবং কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করা হয়।

শিশু হও, শিশুর মতো হও। শিশুর মতো হাসতে শেখো। দুনিয়ার ভালোবাসা পাবে – জাতির পিতা ”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আজ ১৭ মার্চ। ১৯২০ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মধুমতীবিধৌত গোপালগঞ্জের নিভৃত গ্রাম টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে জেলা সদরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অতঃপর জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি ও তার সহকর্মীবৃন্দ।

পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজ এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালির আয়োজন করা হয় যেখানে সর্বস্তরের জনগণ অংশগ্রহন করেন।

সম্প্রীতির মঞ্চে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের বর্ণিল উপস্থিতিতে বঙ্গবন্ধুর বাণী ও ছবি সম্বলিত ১০২ টি রঙিন বেলুন উড়িয়ে এবং কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...