রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় লতিফ শাহ,র ওরস আজ

জাহেদুল হক, স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের খলিফা হজরত শাহ সুফি মৌলানা গোলাম সোবহান ওরফে লতিফ শাহের (কু) পবিত্র ওরস শরীফ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে এটি অনুষ্ঠিত হচ্ছে।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং বিধিনিষেধ উঠে যাওয়ায় এবার ব্যাপক আনুষ্ঠানিকতার মাধ্যমে ওরস পালিত হচ্ছে। এতে চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সিলসিলাহ ই আলীয়াহ জাহাঁগীরিয়া অনুগতরা অংশ নেবেন।

দরবার শরীফ সূত্র জানায়, প্রতিবছর আরবী শাবান মাসের ১৭ তারিখ লতিফ শাহের (কু) ওরস অনুষ্ঠিত হলেও কোভিড পরিস্থিতির কারণে গত দুই বছর সংক্ষিপ্ত আকারে ওরস করা হলেও এবার ব্যাপকভাবে ওরস অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র আরও জানায়, সিলসিলাহ ই আলীয়াহ জাহাঁগীরিয়ার অন্যতম খলিফা ও আধ্যাত্মিক সাধক হজরত লতিফ শাহের (ক.সি.আ) পবিত্র ওরস শরীফের কার্যক্রম মির্জাখীল দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.) এবং উনার জানশীন ও সাহেবে সাজ্জাদাহ হজরত শাহ জাহাঁগীর ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান (ক.) সাহেবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

খতমে কোরান থেকে শুরু করে, নামাজ, দরূদ পাঠ, মিলাদ শরীফ, ফাতেহা ও তবরুক বিতরণ হয় দরবার শরীফের নিয়ম অনুসারে। সব মিলিয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয় ওরস শরীফের কার্যক্রম। ওরসে দরবারের অনুগতরা ছাড়াও আশপাশের আপামর জনসাধারণ অংশ নেন। এতে দেশ-জাতির কল্যাণ ও শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

প্রসঙ্গত; দু’শ বছরের অধিককাল ধরে সারা দুনিয়ায় হাজার হাজার খানকাহ প্রতিষ্ঠার মাধ্যমে কোরান -সুন্নাহর প্রকৃত অনুসরণে জ্ঞান শিক্ষাকে প্রাধান্য দিয়ে তাসাউফের পথে ইসলামের নির্যাস ও হেদায়তের বাণী লক্ষ-কোটি মানবের অন্তরে পৌঁছানোর সাধনায় সিলসিলায়ে আলীয়া জাহাঁগীরিয়ার পীর-মুর্শিদগণ সদা-সর্বদা নিয়োজিত রয়েছেন। তাঁদের মধ্যে দরবার-ই-আলীয়া জাহাঁগীরিয়ার অন্যতম খলিফা হলেন আনোয়ারায় তৈলারদ্বীপের লতিফ শাহ।

মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র এবং সমাজ হিতৈষী সংগঠণ ‘লাইট টু লাইফ’ এর উদ্যোক্তা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘দরবারের ওরস শরীফগুলো একেকটি আধ্যাত্মিক উৎসব আর মিলনমেলা।এখন দেশবিদেশের ভক্তরা আশা শুরু করেছেন। আমরা তাঁদের খেদমতে আছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...