শুক্রবার, ৮ মে ২০২৬

আনোয়ারায় বসতবাড়িতে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৫ বসতঘর ভস্মিভূত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৭ মার্চ) দিবাগত রাত বারোটা দিকে উপজেলার ৯নং ওয়ার্ড মামুরখাইন গ্রামের নন্দী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তিনঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১২টা দিকে  নন্দী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতায় পার্শ্ববর্তী আরও ৫টি ঘর পুড়ে যায়। এসময় বাড়িতে থাকা লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা তিনঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা হলেন, গোপাল নন্দী ছেলে বাসু নন্দী ও রণদ্বীপ নন্দী, রাখাল নন্দী, সুশীল নন্দী এবং গণেশ নন্দী ছেলে সুমন নন্দী ও রাজু নন্দী।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন , রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তিনঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের সহায়তার কারণে আরো ১০ থেকে ১৫ বাড়িতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় । আনুমানিক ক্ষয়ক্ষতি ৪ লক্ষ টাকা এবং ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয় ।

আরো পড়ুন: সীতাকুণ্ডে রান্না ঘরের আগুনে পুড়ল মুরগির খামার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...