শনিবার, ৯ মে ২০২৬

বাড়ছে আক্রান্তের সংখ্যা: ১ দিনে করোনায় মৃত্যু ৫, আক্রান্ত ৫৫২

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ২০৬২ জনের করোনার নমুনা পরীক্ষায় ৫৫২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৩৯৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৫৬ জন। গত এক দিনে মারা গেছে ৫ জন। সবমিলে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭০৬ জন। মহানগরীতে ৪৭৭ জন, বিভিন্ন উপজেলায় ২২৯ জন।

চট্টগ্রামে ১১ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে, বৃহস্পতিবার (১ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৩ নমুনা পরীক্ষা করে ৪০ জনের পজিটিভ। মহানগরে ২৬ জন, ১৪ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৪৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৮৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৪৬ জন। বিভিন্ন উপজেলায় ৪১ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৬৫ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৪৮ জন, উপজেলায় ১৭ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৫০৩ টি নমুনা পরীক্ষায় টি ১৪০ পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৮৭ টি, উপজেলায় ৫৩ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৩ নমুনা পরীক্ষায় ৫৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৫৩ জন, বিভিন্ন উপজেলার ২ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩৪ নমুনা পরীক্ষায় ৩৭ জন পজিটিভ, নগরে ৩০ জন, উপজেলায় ৭ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯ টি নমুনা পরীক্ষায় ১১ জনের পজিটিভ। মহানগরে ৯ জন এবং উপজেলায় ২ জন।

আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৩৫ টি নমুনা পরীক্ষায় ১৮ জন পজিটিভ। মহানগরে ১৪ জন, উপজেলায় ৪ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ২৩ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ। ২ জনই উপজেলার।

মেডিকেল সেন্টার হাসপাতালে ৩২ নমুনা পরীক্ষায় ১৫ জনের পজেটিভ। নগরে ১৫ জন।

এন্টিজেন টেষ্টে ১০৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের পজেটিভ। মহানগরীতে ৩৫ জন এবং ৫ জন উপজেলার।

ইপিক হেলক কেয়ারে ৮৭ নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত। মহানগরীতে ৩৩ জন ও উপজেলায় ৯ জন।

এ ছাড়া উপজেলায় লোহাগাড়া ৬ জন, বাঁশখালী ৩ জন, আনোয়ারা ৫ জন, চন্দনাইশ ৪ জন, পটিয়া ৪ জন, বোয়ালখালী ৮ জন, রাঙ্গুনিয়া ১২ জন, রাউজান ১৪ জন, ফটিকছড়ি ১৩ জন, হাটহাজারী ৩৬ জন, সীতাকুন্ডে ৩০ জন, মিরসরাই ২১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৫৯ হাজার ৩১৬ জনে। এর মধ্যে মহানগরীতে ৪৬ হাজার ২৬৩ জন, উপজেলায় ১৩ হাজার ৫৩ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে। সেই কাজটি আপনাদের ভূমিকার ওপরই অনেকখানি নির্ভর করে। দেশ ও জনগণের কল্যাণে...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে...