রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চাক্তাই ও রাজাখালী খালের ১২৬ দখলদারকে ৯০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

সিনিয়র প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর চাক্তাই ও রাজাখালী খালের জায়গা থেকে ১২৬ জন অবৈধ দখলদারকে ৯০ দিনের মধ্যে উচ্ছেদের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আজ ১৬ মার্চ বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

তবে উচ্ছেদের আগে আদালত নিজ খরচে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দিতে বলেছেন।

আদালতের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, আদালত চট্টগ্রামের চাক্তাই ও রাজাখালী দুটি খাল থেকে ১২৬ দখলদারকে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। উচ্ছেদের আগে দখলকারীদের নিজ খরচে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনকে দুই সপ্তাহ সময় দিতে বলেছেন আদালত।

এর আগে কর্ণফুলী নদীপাড়ের উচ্ছেদ এবং চাকতাই খাল ও রাজাখালী খালের প্রকৃত সীমানা চিহ্নিত করে খালের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নির্মাণ কাজ বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের হয়ে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে রিট করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। চাক্তাই ও রাজাখালী খাল চট্ট্রগাম মহানগরীর পানিনিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম। এই দুটি খাল নগরের বিভিন্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। পরে কর্ণফুলী নদীতে মিশেছে।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত চাক্তাই ও রাজাখালী খালের প্রকৃত সীমানা চিহ্নিত করে খালের জায়গায় মাটি ভরাট, দখল উচ্ছেদ এবং নির্মাণকাজ বন্ধের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করেছিল। ২০১৬ সালের ৬ জুন আদালত দুটি খাল জরিপ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। পরে চট্টগ্রাম জেলা প্রশাসন দুটি খালে ১২৬ দখলদার চিহ্নিত করে প্রতিবেদন দেয়। প্রতিবেদন অনুযায়ী চাক্তাই খালে ৬৫ এবং রাজাখালী খালে ৬১ দখলদার রয়েছে।

গতকালের শুনানিতে বাদীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুসারে খাল ভরাট নিষিদ্ধ। কিন্তু চট্টগ্রাম মহানগরীতে প্রশাসনের শত শত ব্যক্তিদের চোখের সামনে খালের জায়গা দখল করে পানির প্রবাহ বন্ধ করা হয়েছে। এতে চট্টগ্রামের লাখ লাখ মানুষ জলাবদ্ধতার শিকার হচ্ছেন। জরিপ অনুযায়ী, খালের দখলদারদের উচ্ছেদে আদালতের নির্দেশনা চান তিনি।

তাঁকে সহায়তা করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঞা, রিপন বাড়ৈ ও সঞ্চয় মন্ডল।সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শেখ সাইফুজ্জামান। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী এম এ হান্নান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের কঠোর হাতে দমন করা হবে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...