মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চিটাগাং চেম্বারের নবনির্বাচিত পরিচালকমন্ডলীর দায়িত্ব গ্রহণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য নবনির্বাচিত পরিচালকমন্ডলী আজ ৩০ জুন সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন।

১লা জুলাই থেকে ২ বছরের জন্য তাঁরা চেম্বারকে নেতৃত্ব দেবেন। এ সময় চেম্বারের ৫ম বারের মত নির্বাচিত প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ ওমর ফারুক, হাসনাত মোঃ আবু ওবাইদা, সাকিফ আহমেদ সালাম, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোঃ ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম এবং বিদায়ী পরিচালক মোঃ এম. মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সভাপতি মাহবুবুল আলম তাঁর বক্তব্যে বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন বন্দরনগরী চট্টগ্রামের হাজার বছরের ঐতিহ্যের অংশ দেশের অন্যতম প্রাচীন বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র শত বছরের পথ পরিক্রমার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে জনাব এম.এ.লতিফ এমপি সমর্থিত ‘চেম্বার পরিষদ’ এর নেতৃত্বে গঠিত পূর্ণ প্যানেলকে ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদে নির্বাচিত করায় চিটাগাং চেম্বারের সকল সদস্যকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তিনি বলেন-সকল ব্যবসায়ী মহলের এই অকুন্ঠ সমর্থন আগামী দিনের সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে চিটাগাং চেম্বারের বিভিন্ন উদ্যোগকে আরো বেগবান করবে। দেশের শিল্প ও বাণিজ্যের প্রসার এবং চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের নবপ্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলার এই প্রয়াসে আপনাদের আন্তরিক সহযোগীতা একান্তভাবে কামনা করেন।

মাহবুবুল আলম করোনা মহামারীর মধ্যেও বিগত দুই বছর চেম্বারের উল্লেখযোগ্য কর্মকান্ডের জন্য তাঁর সহযোগী সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকবৃন্দকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত পরিচালকমন্ডলীকে সাথে নিয়ে চেম্বারের কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামের ভাবমূর্তি উন্নয়ন, অর্থনৈতিকভাবে জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ভূমিকা পালন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিমন্ডলে বাংলাদেশের স্বার্থে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। চেম্বার সচিবালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত পরিচালকমন্ডলীকে অভিনন্দন জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের...

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে...

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল, জয় পেয়েছে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায়...

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

আরও পড়ুন

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১...

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার...

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে কারখানার অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে চার...