হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, ক্যাব হাটহাজারীর সভাপতি সাংবাদিক জিয়া চৌধুরী, কৃষি উদ্যোক্তা জাহেদুল ইসলাম চৌধুরীসহ প্রমূখ।
