রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে বয়সের বাধা তুলে দেওয়া হয়েছে: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে বয়সের বাধা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর ফলে গতানুগতিক ধারায় উচ্চ শিক্ষা শেষ করেও পছন্দমতো ট্রেডে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে।

পলিটেকনিক ইনস্টিটিউটে পরবর্তী সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে রিমেডিয়াল কোর্স (শিক্ষণ ঘাটতি পূরণে নেওয়া হয়) প্রতিবন্ধক হবে না বলেও জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘পলিটেকনিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে যাদের শিখন ঘাটতি রয়েছে, তাদের জন্য প্রয়োজনীয় কিছু কোর্সের ব্যবস্থা করা হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের আরও উৎপাদনমুখী করতে ব্যবহারিক শিক্ষণের ওপর জোর দিয়ে সিলেবাস প্রণয়ন করা হচ্ছে।’

উপমন্ত্রী কারিগরি শিক্ষার উন্নয়নে বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তাদের সরকারের পক্ষে সব ধরনের নীতিগত সহয়তা দেওয়ার আশ্বাস দেন। প্রায়োগিক এ শিক্ষার গুণগত মান বজায় রেখে পাঠদান কার্যক্রম জোরদার করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির সভাপতি মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...