শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে বসানো ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাঁশবাড়িয়া থেকে বাড়বকুণ্ড সাগর উপকুলে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার চরঘেরা জাল ও বেহুন্দী জাল সহ নদীতে থাকা বিভিন্ন অবৈধ জাল ও জাল বসানোর কাজে ব্যবহৃত তিনশত বাঁশ জব্দসহ ১৬টি জাল (মোট ৪ লক্ষ ৮০ হাজার বর্গমিটার) পুড়িয়ে ধ্বংস করে কুমিরা নৌ-পুলিশ।

নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোঃ মোনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

এব্যাপারে কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক একরাম উল্লাহ জানান,সরকারি চলমান নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে সাগরে অবৈধভাবে জাল বসানোর খবরে উক্ত অভিযান চালানো হয়।

অভিযানে জব্দকৃত জাল ও বাঁশ মৎস্য কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী প্রচলিত নিয়মে ধ্বংস করা হয়। অভিযানে ধ্বংস করা অবৈধ জাল ও বাঁশের আনুমানিক মূল্য ২৮ লাখ ১৫ হাজার টাকা। তিনি জানান, অবৈধ জাল বসানোর বিরুদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

আরও পড়ুন

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...