শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

দ্রব্যমূল্য নিয়ে দ্বিচারিতা করছে বিএনপি: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে।

মঙ্গলবার ১৫ মার্চ বিকেলে একুশে বইমেলায় গ্রন্থমোড়ক উন্মোচন মঞ্চে বঙ্গবন্ধু, সাহিত্য, রাজনীতি ও গণমাধ্যম বিষয়ক পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে দ্রব্যমূল্য নিয়ে বিএনপির মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ভেতরে ভেতরে পণ্যমূল্য বৃদ্ধি করার জন্য অসাধু ব্যবসায়ীদের তাল দিচ্ছে, উৎসাহ দিচ্ছে আর মাঠে লোক দেখানো কর্মসূচি পালন করছে, যেটি তাদের দ্বি-চারিতা।’

বিএনপিনেতা রুহুল কবির রিজভীর ‘উন্নয়নের নামে ক্ষমতাসীনদের বিদেশে টাকা পাচার’ মন্তব্যের জবাবে সম্প্রচার মন্ত্রী বলেন, ‘তাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র কোকোর টাকা পাচার এফবিআই উদ্ঘাটন করেছে এবং সেই টাকা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তারেক রহমানের অর্থ পাচারের ব্যাপারে এফবিআই এসে বাংলাদেশে স্বাক্ষর দিয়ে গেছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘যাদের নেতারা অর্থ পাচারের সাথে যুক্ত, যাদের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা যখন সারাঅঙ্গে গন্ধ মেখে এ নিয়ে কথা বলেন, তখন মানুষ হাসে। রিজভী সাহেবের এ বক্তব্য হাস্যকর। তাদেরকে আয়নায় নিজেদের চেহারাটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।’

আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সমস্ত পৃথিবী তার প্রশংসা করছে, বিশ্বব্যাংক প্রশংসা করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করছে, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করছে, এতে তাদের গাত্রদাহ হয় বিধায় তারা এ ধরণের বিভ্রান্তিকর কথা বলে, বলেন তিনি।

গণমাধ্যমে দ্রব্যমূল্যের প্রতিফলনের বিষয়ে সম্প্রচার মন্ত্রী বলেন, ‘কিছু পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে কেউ পণ্য না পেলে সেটিই প্রচার করা হচ্ছে কিন্তু হাজার হাজার মানুষ যে পণ্য নিয়ে খুশি হয়ে যাচ্ছে সেটি প্রচার করা হচ্ছে না -সেটি দু:খজনক।’

করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে দ্রব্যমূল্য প্রায় ষাট শতাংশ বেড়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং অন্যান্য দেশ এমনকি আশেপাশের দেশ ভারত, পাকিস্তানের তুলনায় দেশে মূল্যবৃদ্ধি অনেক কম। আমাদের সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। টিসিবি’র মাধ্যমে এক কোটি স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে রাজনীতিক রাশেক রহমান রচিত ‘প্রণয়ের রাজনীতি’, কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক গ্রন্থিত ‘গণমাধ্যমে হাতেখড়ি’, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তথ্য ক্যাডার কর্মকর্তা আফরোজা নাইচ রিমা’র কাব্যগ্রন্থ ‘শতবর্ষে শত কবিতা’, কবি সৌমিত্র দেব সম্পাদিত প্রবন্ধ সংকলন ‘বঙ্গবন্ধুই বাংলাদেশ’ এবং সাংবাদিক সাজেদা পারভীন সাজু’র কাব্যগ্রন্থ ‘অপেক্ষা’র মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বাংলা একাডেমীর উপপরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, কবি রেবেকা শিল্পী, গ্রন্থকার, প্রকাশক ও অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

আরও পড়ুন

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...