শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মেলেনি বিদেশি অর্থায়ন : আটকে আছে ঢাকা- চট্টগ্রাম দ্রুতগতির ট্রেন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার সাথে বন্দর নগরী চট্টগ্রামের রেল যোগাযোগ সহজ ও যাত্রা পথের সময় কমিয়ে যাত্রীসেবার মানউন্নয়ন লক্ষ্যে ২০১৭ সালের মার্চ মাসে ঢাকা-চট্টগ্রাম দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পটি অনুমোদন দিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী।

অনুমোদনের পর থেকে প্রকল্পটি নিয়ে নানা কথাবার্তা হলেও এখনো কোন বিদেশি দাতা সংস্থা এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহ না দেখানোর কারণে শুরু করা যাচ্ছেনা নির্মাণ কাজ। হয়নি ঢাকা- চট্টগ্রাম ভায়া কুমিল্লা- লাকসাম দ্রুতগতির রেলপথ নির্মাণ কাজের জন্য বিদেশি অর্থের সংগ্রহও।

দ্রুতগতির এ রেলওয়ে সেবা বাস্তবায়নে সম্ভাব্য প্রয়োজন মোট ১১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। রেলওয়ে সূত্রে জানা যায়, এটি বাস্তবায়ন হলো রেলওয়ের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।

আজ মঙ্গলবার (১৫ মার্চ’২২) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম সভায় সংসদীয় কমিটির সদস্যরা ঢাকা-চট্টগ্রাম দ্রুতগতির রেলপথ নির্মাণের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন উত্থাপনের সুপারিশ করে। এর প্রেক্ষিতে সভার শুরুতে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। উত্থাপিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

বৈঠক শেষে কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৭ আসনের এম.পি এ বি এম ফজলে করিম চৌধুরী প্রতিবেদন উত্থাপনের কথা উল্লেখ করে বলেন, ‘কমিটি এই রেলপথের কাজ দ্রুত শুরু করার সুপারিশ করেছে। ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড রেলপথ নির্মাণ প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থাগ্রহণের জন্য সুপারিশ করে স্থায়ী কমিটি।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই প্রকল্পের আওতায় সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা ও বিশদ ডিজাইন করার জন্য ২০১৮ সালে মে মাসে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পরামর্শক প্রতিষ্ঠান সম্ভাব্যতা সমীক্ষা ২০১৯ সালের সেপ্টেম্বর ও বিশদ ডিজাইন প্রণয়নের কাজ ২০২১ সালের জুনে সম্পন্ন করে। এসময়ে প্রকল্পটি সমাপ্ত হয়। এজন্য ব্যয় হয় ১১০ কোটি ১৬ লাখ টাকা।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা-লাকসাম দ্রুতগতির রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থায়ন এখনো পাওয়া যায়নি। অর্থায়ন নিশ্চিত হলে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। বৈদেশিক অর্থায়ন সংগ্রহের নিমিত্তে বর্ণিত প্রকল্পের পিডিপিপি ২০২১ সালের ৬ অক্টোবর রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রকল্প সংক্রান্ত তথ্য সংক্ষেপ-ঃ

➡️ ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড রেলের এলাইনমেন্টের দৈর্ঘ্য ২২৭ দশমিক ৩ কিলোমিটার।

➡️ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম জেলার মধ্য দিয়ে হাইস্পিড রেলপথের প্রস্তাব।

➡️ প্রস্তাবিত হাইস্পিড রেলস্টেশন- ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম।

➡️ প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ ৬২৫ হেক্টর।

➡️ ভ্রমণের সময়- বিরতিহীনভাবে চলাচলের ক্ষেত্রে ৫৫ মিনিট এবং বিরতিসহ চলাচলের ক্ষেত্রে ৭৩ মিনিট, অর্থাৎ এক ঘণ্টা ১৩ মিনিট।

➡️ হাইস্পিড রেলওয়ের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।

➡️ ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড রেলওয়ের (প্যাসেঞ্জার ডেডিকেটেড ট্রেন) মূল টেকনিক্যাল স্ট্যান্ডার্ড হলো- ডিজাইন স্পিড ঘণ্টায় ৩০০ কিলোমিটার।

➡️ ট্র্যাকের সংখ্যা: ডাবল ট্রাক, স্টান্ডার্ড গেজ (১৪৩৫ মি.মি) এক্সেল লোড: ১৭ টন।

➡️ ট্র্যাকশন টাইপ: ইলেকট্রিক, ট্র্যাক টাইপ- ব্যালাস্টলেস, কনটিনিউয়াস ওয়েলডেড রেল (সিডব্লিউআর)।

➡️ অবকাঠামোর ধরণ: অধিকাংশই এলিভেটেড ব্রিজ/ভায়াডাক্ট।

➡️ সিগনালিং ব্যবস্থা: অটোমেটিক ব্লক সিস্টেম।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নূরুল ইসলাম সুজন, মোহাম্মদ শফিকুল আজম খাঁন এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

আরও পড়ুন

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...