বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় ব্যবসায়ী জসিম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারের চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ নয়ন (২৮)কে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

সোমবার (১৪মার্চ) বিকালে উখিয়ার জালিয়াপালং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নয়ন উপজেলার হলদিয়া পালং রুমখা ক্লাসেপাড়া এলাকার বদিউল আলমের ছেলে।

র‌্যাব জানিয়েছে, ব্যবসায়ী জসিম খুন হওয়ার পর থেকে নয়ন আত্মগোপনে ছিল। সুনির্দ্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাবের সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো: বিল্লাল উদ্দিন জানিয়েছেন।

জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে জসিম মরিচ্যা বাজার নিজ ব্যবসা প্রতিষ্টান থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে উখিয়া থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারন ডায়েরী করা হয়। পরে নয়নকে প্রধান আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। যার নং ৬৯/২০২২। নিখোঁজের প্রায় ছয়দিন পরে ১৫ ফেব্রুয়ারি নিজ ব্যবসা প্রতিষ্টানের গোডাউন থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাস্তা দিয়ে চলাচলের সময় জসিমের গোডাউন হতে পঁচা গন্ধ পেয়ে উখিয়া থানায় বিষয়টি অবহিত করলে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে গোডাউনের তালা ভেঙ্গে জসিম উদ্দিনের গলিত লাশ উদ্ধার করে। উক্ত ঘটনার পর থেকে প্রধান আসামী মোহাম্মদ নয়ন (২৮) গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে চলে যায়।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, ব্যবসায়ী জসিমের গলিত লাশ উদ্ধারের পর থেকে হত্যাকান্ডের প্রধান আসামী নয়নকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব। আসামী অত্যন্ত সুপরিকল্পিতভাবে গ্রেফতার এড়াতে উদ্দেশ্যে বারবার তার অবস্থান পরিবর্তন করে আসছিল। সর্বশেষ সুনির্দ্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার জালিয়াপালং এলাকায় থেকে আত্মগোপন থাকা অবস্থায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন স্বীকার করেছে জসিমের সাথে তার ব্যবসায়িক সম্পর্কের টানাপোড়ন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়। এমনকি হত্যার হুমকি দেয়ার ঘটনাও ঘটে ছিল।

পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো: বিল্লাল উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...