শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

প্রজ্ঞাপনেই সীমাবদ্ধ লকডাউন: বাস্তবায়নে নেই পরিকল্পনা

প্রজ্ঞাপনের মধ্যেই লকডাউন সীমাবদ্ধ। তা বাস্তবায়নে কোনও পরিকল্পনা নেই বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। লকডাউনের মাধ্যমে সংক্রমণ প্রাথমিকভাবে কমে আসলেও আবারও তা বেড়ে যাওয়ার শঙ্কা করছেন তারা। তাই কার্যকর লকডাউন বাস্তবায়নে সরকারের পাশাপাশি সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

করোনা সংক্রমণ প্রতিরোধে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। এর মাধ্যমে প্রাথমিকভাবে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে- অতীত অভিজ্ঞতা এমনটাই। কিন্তু তারপরও বেশ কিছু প্রশ্ন উঠেছে জনস্বাস্থ্যবিদদের বক্তব্যে।

তাদের মতে, লকডাউন কেবল প্রজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ। তা বাস্তবায়নের পরিকল্পনার ঘাটতি রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজির আহমেদ বলেন, এটার জন্য যে ব্যাপক প্রস্তুতি নেয়া দরকার তার কোনোটাই নেয়া হয়নি। কেউ এটা ঘোষণা করছে না, আমরা এই এই প্রস্তুতি নিচ্ছি।

তারা বলছেন, নিম্ন আয়ের মানুষের জন্য কোনও দিকনির্দেশনা নেই। মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায়ও নেই কোনও গাইডলাইন। এমন অনেক কিছুই না থাকায় খুব একটা ফল দেবে না এই লকডাউন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজির আহমেদ আরও বলেন, পাঁচ কোটি-ছয় কোটি লোক যদি বাজারে যায় তাহলে লকডাউন কোথায়? আর যদি এসব মানুষকে বাজারে যেতে দিতে না চান তাহলে তাদের বাসা-বাড়িতে প্রয়োজনীয় বাজার পৌঁছে দিতে হবে। সেই প্রস্তুতি কী আমাদের আছে?

গণপরিবহন বন্ধ রেখে অফিস-আদালত খোলা রাখার সিদ্ধান্তকে অপরিপক্বতার পরিচয় বলেও মত তাদের।

এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও বলেন, এগুলো আসলে কোনও চিন্তা-ভাবনা না করেই ঘোষণা দেয়া। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একজন মানুষ সাভার থাকে, তার অফিস ঢাকায়। সে কিভাবে অফিস করবে?

সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে ঘরে রাখা সম্ভব হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, যখন আমাকে বাধ্য হয়ে সব কিছু বন্ধ করতে হচ্ছে তখন সরকারের পাশাপাশি এলাকাভিত্তিক যারা সচ্ছল ব্যক্তি আছেন তাদের এগিয়ে আসতে হবে।

লকডাউনের চেয়েও করোনা রোগী এবং উপসর্গ যুক্তদের সঙ্গ থেকে শারীরিক দূরত্ব বজায় রাখা সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকর বলে জানান জনস্বাস্থ্যবিদরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...