বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

অবৈধ সম্পদ অর্জন: কাস্টমস কর্মকর্তার ৮ বছর জেল

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল এপ্রাইজার (আমদানি) মোহাম্মদ হুমায়ুন কবিরকে আট বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মামলাভুক্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে বলেও আদালত নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৪ মার্চ) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ হুমায়ুন কবির বরিশালের মকবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম কাস্টমসের প্রিন্সিপাল এপ্রেইজার (আমদানি) ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, ২০১০ সালের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় ডবলমুরিং থানায় মামলাটি করা হয়। এ মামলার বাদী ছিলেন দুদক প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

২০১৮ সালে এ মামলায় চার্জশিট জমার পর শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্ত হুমায়ুন কবিরকে আট বছরের সাজা ও ১ কোটি টাকা জরিমানা করে। একই সঙ্গে তার আয়বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ আগস্ট এ মামলার তদন্ত শেষে সাবেক শুল্ক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে চার্জশিট জমা দেন দুদকের চট্টগ্রাম কার্যালয়ের তৎকালীন উপপরিচালক লুৎফুল কবির চন্দন।

চার্জশিটে মোহাম্মদ হুমায়ুন কবির মোট ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...