বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

জেলের বড়শিতে ৬ মণ ওজনের শাপলা পাতা মাছ!

জাহেদুল হক, স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের আনোয়ারায় ৬ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি সোমবার ভোরে বঙ্গোপসাগরের সন্দীপ লেকে জেলেদের বড়শিতে ধরা পড়ে। তবে এ মাছ শিকার শাস্তিযোগ্য অপরাধ বলে জানা গেছে।

উপজেলার কালা বিবি দীঘির মোড়ের মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন স্থানীয় দুধকুমড়া গ্রামের মোহাম্মদ রফিক নামের এক জেলে। মাছটি কিনে নেয় শাহ্ আবদুল মালেক আল-কুতুবী মৎস্য আড়ৎ। পরে খুচরা এক মাছ ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রয় করা হয়।

আড়ৎদার মো.আবু ছাদেক বলেন,মাছ বাজারে মাঝে মধ্যে অনেক জেলে শাপলা পাতা মাছ নিয়ে আসেন। তবে এত বড় শাপলা পাতা মাছ আর আসেনি। মাছটি এক নজর দেখার জন্য প্রচুর উৎসুক মানুষ ভিড় করেছেন।

এর আগে গত বুধবার একই জেলের বড়শিতে ধরা পড়ে ১৬৫ কেজি ওজনের আরও একটি শাপলা পাতা মাছ। ওই মাছটি ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল।

জেলে মোহাম্মদ রফিক জানান,তারা দুই ভাই মিলে সাগরে দীর্ঘদিন ধরে আসা যাওয়া করেন। বড় সাইজের শাপলা পাতা ধরতে সমুদ্রের তীরে জেলেরা বড়শি পেতে রাখে। তীর দিয়ে শাপলা পাতা বিচরণ করার সময় বড়শিতে আটকে যায়। তবে তারা জানে না শাপলা পাতা মাছ ধরা নিষিদ্ধ।

সমুদ্রে জীববৈচিত্র্য রক্ষায় শাপলা পাতা মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশে শাপলা পাতা মাছ ধরা এবং বিক্রয় করা আইনত দÐনীয় অপরাধ হলেও কেউ তা মানছে না। প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে এই মাছ। এভাবে নিধন চলতে থাকলে এক সময় এই মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শাপলা পাতার বৈজ্ঞানিক নাম স্ট্রিংরে ফিস। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) কর্তৃক শাপলা পাতা মাছকে বিপন্ন প্রায় প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শাপলা পাতা ওষুধ গুনসম্পন্ন একটি মাছ।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক বলেন,শাপলা পাতা মাছ খেতে খুব সুস্বাদু। এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। এটি শিশুর মস্তিস্ক গঠন ও মেধা বিকাশ ত্বরান্বিত করে। তবে শাপলা পাতা মাছটি বিলুপ্তির পথে। এ মাছ ধরা এবং বিক্রি করা দন্ডনীয় অপরাধ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...