বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে ৬ ছিনতাইকারী আটক, ছুরি ও সিএনজি জব্দ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের কলাতলী সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা থেকে ৬জন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

সোমবার (১৪ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন- কক্সবাজার সদরের পিএমখালী এলাকার মো. কালুর ছেলে শাহাবুদ্দিন (২৭), খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকার মো. আব্দুর রহিমের ছেলে শাহিন আলম রিয়াজ (১৭), ছৈয়দ আমিনের ছেলে রিফাত মিয়া (১৫), অলি আহম্মদের ছেলে সাদ্দাম হোসেন (১৫), চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী ইউনিয়নের ছাগাচড় এলাকার তপন কান্তি নাথের ছেলে জনি কান্তি নাথ (২৩) ও গাইন্ধা জেলার বাদিয়াখালী ইউনিয়নের বোয়ালি স্কুল বাজার এলাকার মৃত জয়নালের ছেলে মো. খোকন (২০)। সাদ্দাম হোসেন ও মো. খোকনের বর্তমান ঠিকানা খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকা।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

র‌্যাব জানিয়েছে- কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে সুগন্ধা পয়েন্ট এলাকায় কতিপয় অপরাধী চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ২টি ড্যাগার, ১টি ছুরি ও ১টি খুর উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি (অস্ত্র) রেখে সিএনজি যোগে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে ছুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।

আটক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...