বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

খাতুনগঞ্জে লিটারে ৫/৬ টাকা কমেছে বোতলজাত তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে এক লাফে কেজিতে ১২ থেকে ১৫ টাকা কমেছে খোলা সয়াবিন ও পাম তেলে। একই সাথে লিটারপ্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত তেলের দাম।

কয়েকমাস ধরেই লাগামহীন ভোজ্যতেলের দাম। তাতে, লিটার প্রতি ৮০ টাকা পর্যন্ত বাড়ে কয়েক দফায়। ফলে নাভিশ্বাস উঠে সাধারণ মানুষের।

তবে ভ্যাট প্রত্যাহারের ঘোষণার পর থেকে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। দোকান মালিকরা বলেন, ভ্যাট প্রত্যাহারের ঘোষণার সাধ্যের মধ্যে চলে আসছে তেলের দাম। পণ্য আরও আসা শুরু করলে দাম আরও কমতে পারে।

ভোজ্যতেলের পর বাজারে দাম বৃদ্ধির তালিকায় ছিলো চিনি। তবে কয়েকদিনের ব্যবধানে সেখানেও কেজিপ্রতি কমেছে ৬ টাকা পর্যন্ত। দোকান মালিকরা বলেন, গত সপ্তাহেই যেই চিনি ছিল মণপ্রতি ২ হাজার ৮০০ থাকে ২ হাজার ৮৫০ টাকা সেই চিনি এই সপ্তাহে ২ হাজার ৭’শ টাকা।

এ বিষয়ে চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সোলায়মান বাদশা বলেন, বাজার মনিটরিং এর মধ্যে রাখা উচিৎ, কারণ মনিটরিং না করলেই ব্যবসায়ীরা কু-ব্যবসায়ীতে পরিণত হয়ে যায়।

সামনে রমজান, তাই চাহিদা বাড়তে শুরু করেছে ছোলার। শতভাগ আমদানীনির্ভর এই পণ্যটির দাম মাস দুয়েক আগে বাড়লেও এখন কমেছে কেজিতে ২-৩ টাকা। চাহিদা অনুযায়ী আছে পর্যাপ্ত সরবরাহও। যদিও বাড়তির দিকে মসুরডালের দাম। এছাড়া অন্যসব ডালের দাম অনেকটা স্থিতিশীল।

এসব পণ্যের বাইরে পেঁয়াজ আর আদা-রসুনের দাম তুলনামুলকভাবে সহনশীল অবস্থা দেখা গেছে খাতুনগঞ্জে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...