বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে গৃহশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গৃহ শিক্ষক মো. সাজ্জাদ হোসেনের (২৮) বিরুদ্ধে মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ধর্ষক সাজ্জাদ হোসেন উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিল পাড়া এলাকার মো. শামসুল হকের পুত্র।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, তার নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাড়িতে এসে প্রাইভেট পড়াতেন গৃহ শিক্ষক সাজ্জাদ হোসেন। সাজ্জাদ পরিবারের অজান্তে কিশোরী ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। মেয়েকে বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করেন।

বিষয়টি পরিবার জানতে পেরে সাজ্জাদকে বিয়ের জন্য চাপ দিলে সে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেয়। মেয়ের মা অভিযোগে জানান, সাজ্জাদ বিষয়টি এড়িয়ে যাওয়ার পাশাপাশি এঘটনা কাউকে না জানাতে আমি ও আমার মেয়েকে ভয়ভীতি ও অব্যাহত হুমকি দিতে থাকে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে কিশোরীর মা। ঘটনার পর থেকে ধর্ষক সাজ্জাদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...