বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় সড়কে প্রাণহানি রোধে আইনের প্রয়োগ ও সচেতনতা দরকার : অতিরিক্ত আইজিপি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ , চকরিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম বলেছেন, সারাদেশে সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। আর বেশিরভাগ ক্ষেত্রে এসব দূর্ঘটনার জন্য দায়ী আইনের যথাযথ প্রয়োগ থেকে বিচ্যুতি হওয়া এবং অদক্ষ অনভিজ্ঞ চালকদের অসতর্কতা ও সচেতনতার অভাবে।

তিনি বলেন, অধিকাংশ যানবাহনের ফিটনেস যেমন নেই, তেমনি বেশিরভাগ চালকও পড়ালেখা জানেন না, আবার অভিজ্ঞও না। ফলে সড়কে ঝুঁকিপূর্ণ পয়েন্টে বসানো সতর্কতামুলক সাইনবোর্ড গুলোও ঠিকমতো পড়তে জানেনা তাঁরা। তাতে দুর-দুরান্ত বা অন্য জেলা থেকে আগত চালকরা নতুন সড়কের ঝুঁকিপুর্ণ এসব পয়েন্টে সম্পর্কে ওয়াকিবহাল থাকেনা। তাতে দূর্ঘটনা ঘটছে হরহামেশা।

শনিবার ১২ মার্চ সকালে চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ট্রাফিক ব্যাবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন হাইওয়ে পুলিশের এডিশনাল আইজিপি মল্লিক ফখরুল ইসলাম।

অতিরিক্তি আইজিপি বলেন, সড়কে মর্মান্তিক প্রাণহাণি রোধকল্পে আইনের কঠোর প্রয়োগ বাড়ানোর পাশাপাশি যানবাহন চালক, মালিকসহ সমাজের প্রতিটি মানুষের প্রচেষ্টা থাকতে হবে। সচেতনতা বাড়াতে হবে সর্বস্তরের জনগণের মাঝে। এটি কোন নির্দিষ্ট পক্ষের দায়িত্ব নয়। পুলিশের সাথে সমাজের নীতিনির্ধারক, গণমাধ্যম, ব্যক্তিপর্যায়সহ সব পক্ষের এ বিষয়ে দায়িত্ব পালন করা প্রয়োজন। সকলের সমন্বিত উদ্যোগই পারে মহাসড়কে দুর্ঘটনা রোধ করে মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে।

হাইওয়ে পুলিশ জনবান্ধব পুলিশিংকে সর্বাধিক গুরুত্ব আরোপ করে মহাসড়কে জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে কাজ করছেন উল্লেখ করে সভায় বিশেষ অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার দেশের একটি ব্যস্ততম মহাসড়ক। পর্যটন নগরীতে আসা-যাওয়া করছে প্রতিদিন অহরহ যানবাহন। তাই এখানকার মহাসড়কের নিরাপত্তায় দায়িত্বশীলদের সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে। মহাসড়কের শতভাগ আইন বাস্তবায়নের পাশাপাশি প্রতি স্থরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, যানবাহন চালক মালিকদের সতর্ক থাকতে হবে যেন দীর্ঘক্ষণ বিরতিহীনভাবে গাড়ি না চালায়। এ ছাড়া নিষিদ্ধ ও বেপরোয়া গতির যানবাহন চালকদের কিছুতেই ছাড় দেয়া যাবে না। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা হাইওয়ে রিজিয়নে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ।

উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর এবং মালুমঘাট-চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ সদস্যবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...