বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় হস্তশিল্প উদ্যোক্তা মেলা উদ্বোধন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ ,চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ায় হস্তশিল্প উদ্যোক্তা মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১০ই মার্চ সকাল ১০ টার সময় উক্ত মেলা উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহত উজ জামান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি,আরকান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম,চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ বশিরুল আইয়ুব ও ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর প্রমূখ।

চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম বলেন,নারীরা তাদের হস্তশিল্প সংগঠনের অধীনে আজকের মেলা উদ্বোধনের মধ্যে দিয়ে শুভ সূচনা করলেন।আজকে নারী ঘরে বসে নাই,তারা ও স্বাবলম্বী হওয়ার জন্য অনেক কিছু তৈরি করতেছে, সে তৈরি পণ্য গুলো বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে।সাংসদ জাফর আলম আরো বলেন, আজকে হস্তশিল্প মেলায় এসে দেখলাম প্রায় স্টল গুলোর উদ্যোক্তা হচ্ছে নারী।তিনি নারীদেরকে হস্তশিল্পের প্রতিষ্ঠান গুলো আরো বড় পরিসরে করার জন্য অনুরোধ করে।

চকরিয়া হস্তশিল্প উদ্যোক্তা সমিতির সভাপতি শারমিন জন্নাত ফেন্সি বলেন,আমরা অনেক কষ্ট করে এ মেলার আয়োজন করলাম শুধুমাত্র পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার জন্য।তিনি আরো বলেন আমাদের প্রচেষ্টায় অনেক নারী স্বাবলম্বী হয়েছে।আমাদের এ শিল্পকে যাতে সামনের দিকে নিয়ে যেতে পারি সে জন্য সবার দোয়া কামনা করছি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...