সোমবার, ২৫ মে ২০২৬

ঈদকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে বসবে ছয়টি পশুর হাট

চট্টগ্রাম সিটি করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭টি শর্তে নগরীতে তিনটি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া নগরীতে সিটি করপোরেশনের আরও তিনটি স্থায়ী হাটেও কোরবানির পশু কেনাবেচা হবে। অর্থাৎ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরীতে মোট ছয়টি পশুর হাট বসবে।

মঙ্গলবার (২৯ জুন) জেলা প্রশাসন তিনটি হাট বসানোর অনুমোদন দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম।

তিনি বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে সাতটি অস্থায়ী হাট বসানোর জন্য আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসন থেকে ১৭টি শর্ত দিয়ে তিনটি অস্থায়ী হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ১২ থেকে ২১ জুলাই পর্যন্ত হাট বসবে। অস্থায়ী হাটের পাশাপাশি তিনটি স্থায়ী পশুর হাটেও ঈদুল আজহা উপলক্ষে পশু কেনাবেচা চলবে।

তিনি আরও বলেন, অস্থায়ী হাটগুলো ইজারা দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইজারার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, কর্ণফুলী পশুর হাট (নূর নগর হাউজিং মাঠ), সল্টগোলা রেলক্রসিং হাট এবং পতেঙ্গার বাটারফ্লাই পার্কের দক্ষিণের খালি মাঠে অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী হাটগুলো হচ্ছে : সাগরিকা পশুর হাট, বিবির পশুর হাট ও পোস্তারপাড় হাট।

উল্লেখ্য, গত বছর চারটি অস্থায়ী, তিনটি স্থায়ীসহ মোট সাতটি হাট বসেছিল চট্টগ্রাম নগরীতে।

মানতে হবে ১৭ শর্ত:
অস্থায়ী পশুর হাটে ১৭টি শর্ত মানতে হবে ইজারাদারকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : অস্থায়ী পশুর হাট প্রধান সড়ক থেকে অন্তত ১০০ গজ দূরে বসাতে হবে। কোনো অবস্থাতেই যাতে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয়। পশুর হাটের বাইরে কোনো পশু রাখা যাবে না। ক্রেতা-বিক্রেতা সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

এছাড়াও করোনা সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রবেশ ও বের হওয়ার পথে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান–পানির ব্যবস্থা রাখতে হবে। অস্থায়ী পশুর হাটে ক্রেতা-বিক্রেতার একমুখী চলাচলের ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ প্রবেশ ও বের হওয়ার পথ পৃথক থাকতে হবে। পশুর হাটের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। জাল নোট শনাক্তকরণের যন্ত্র রাখতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং...

আরও পড়ুন

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র।তিনি বলেন,...