সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বাঁশখালীতে আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির অভিযোগ করায় হামলা : আহত ১২

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের সেন্টার পুকুর নামক স্থানে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পে নির্মিতব্য ২৬টি ঘরে দুর্নীতির অভিযোগ করায় অভিযোগকারীদের ওপর স্থানীয় চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী বাহিনীর হামলায় ১২জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার( ৩ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং গত বুধবার রাত ৯টায় মিলে দুইদফা সংর্ঘষ হয়েছে। এই নিয়ে পুরো এলাকায় চরম উত্তেজনা চলছে।

আরো পড়ুন:বাঁশখালীতে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

গুরুতর আহত:  আবু তালেব(৬০), নবী হোসেন(৪০), জাহাঙ্গীর আলম(৩৫), নেজাম উদ্দিন(৪০), জহির আহমদ(৪০), মিজানুর রহমান (৩৭) এবং মো. আলম (৩৫)সহ ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংশ।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে সরেজমিন ঘুরে জানা গেছে, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সাথে লাগোয়া সেন্টার পুকুর নামক স্থানে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২৬টি বাড়ি নির্মাণ হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী নির্দেশে ওই ২৬টি বাড়ির অলিখিত ঠিকাদারি করছেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান হলেও ওইসব কাজ তদারকিতে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো. ইউসুফ, ফজু আহমদ ও শমশু প্রকাশ পেটুক শমশু নামের তিন ব্যক্তিকে। শুরু থেকে ওইসব কাজে লবণাক্ত বালি, ইট, সিমেন্ট এবং লোহার রড ব্যবহারে জালিয়াতি করার অভিযোগ করে আসছিলো গ্রামবাসী। অভিযোগ পেয়ে, গত বুধবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. রিয়াদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করলে আওয়ামীলীগ নেতা নবী হোসেন, খোরশেদ আলম অভিযোগ করেন। চ্যালেঞ্জ দিয়ে বলেন, এসব পিলারে ৬ ইঞ্চির পরিবর্তে ৯ ইঞ্চি দূরত্বে লোহার খাঁচা ব্যবহার করেছে। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক পিলার ভেঙ্গে সত্যতা প্রমাণ পান। প্রশাসনিক কর্মকর্তারা ফিরে গেলে বুধবার রাতেই অভিযোগকারী নবী হোসেন ও মো. খোরশেদের ওপর হামলা চালায় চেয়ারম্যানের নিযুক্ত মো. ইউসুফ, ফজু আহমদ ও শমশু প্রকাশ পেটুক শমশু। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চেয়ারম্যান বাহিনীর লোকজন প্রকাশ্যে কিরিচ, লোহার রড ও কনক্রীট নিয়ে মহড়া দিতে থাকলে গত বুধবার রাতে হামলায় আহত নবী হোসেন ও মো. খোরশেদের লোকজন প্রতিবাদ করতে সেন্টার পুকুর এলাকায় ছুটে আসে। এতে দুই পক্ষে সংর্ঘষ লেগে যায়। দুপুর ১২টা পর্যন্ত সৃষ্ট এই সংঘর্ষে দুই পক্ষে অন্ততঃ ১২ জন আহত হয়েছে। ওৎপেতে থাকা চেয়ারম্যান বাহিনীর সশস্ত্র হামলায় সবচেয়ে গুরুতর আহত হয়েছে ৭জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী বলেন, মো. ইউসুফ, ফজু ও শমশু আমার বাহিনী নয়। তাদের সাথে নবী হোসেন ও মো. খোরশেদের আগে থেকে বিরোধ ছিলো। ওই বিরোধের রেশ ধরে হামলার ঘটনা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে কোন দুর্নীতির বিষয় নয়। দুর্নীতি না হলে ইউএনও কেন ঘরের পিলার ভেংগে লোহার রড উঠিয়ে নিলেন ? ওই প্রশ্নের জবাবে চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী কোন সদুত্তর দেননি।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, দুর্নীতির অভিযোগ পেয়ে পিলার ভেংগে লোহার রড উঠিয়ে নিয়েছি। হামলার বিষয়টি আশ্রয়ণ প্রকল্প নিয়ে নয়, পরস্পরের রাজনৈতিক দ্বন্ধ। কাউকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি করতে দেয়া হবে না।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু জাফর মো. শাহ আলম বলেন, সকালে হামলার পর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি শান্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...