সোমবার, ৩১ আগস্ট ২০২৬

দুদকের ‘বরাদ্দে অনিয়ম’ মামলায় ২০ বছর পর খালাস পেল সবাই

মুরাদপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্মিত ২৩টি দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ২০ বছর পর খালাস পেল সব আসামী।পত্রিকায় টেন্ডার ও যাচাইবাছাই ছাড়া দোকানগুলো বরাদ্দ দেয়ার অভিযোগে ২০০২ সালের ১৩ অক্টোবর নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করে দুদক।

আজ মঙ্গলবার (১ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদ এ আদেশ দেন। এসময় অভিযুক্তদের মধ্যে ১৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা থেকে আদালতের আদেশে খালাসপ্রাপ্তরা হলেন, নগরীর সুগন্ধা আবাসিক এলাকার মৃত ফারুক আহমদ চৌধুরীর ছেলে মো. জাহেদুল আলম চৌধুরী, পাঁচলাইশ থানাধীন সোনাপুর এলাকার মৃত আহমদ হোসেন চৌধুরীর ছেলে খোরশেদ আলম চৌধুরী, গরীবউল্লাহ শাহ হাউজিং সোসাইটির মৃত নবাব মিয়া চৌধুরীর ছেলে বখতিয়ার উদ্দিন খান, নাসিরাবাদ হাউজিং সোসাইটির এমএ মজিদের ছেলে এএম মাইনুল হক ও তার স্ত্রী নাজনীন সুলতানা, লালখান বাজার চাঁনমারী রোড এলাকার বদিউল আলমের ছেলে মোবারক উল্লাহ, পাঁচলাইশের নাজিরপাড়া সুন্নিয়া মাদ্রাসা দাম্মাপুকুর পাড়ের মো. ছায়দুল হকের ছেলে নেজামুল হক, মুরাদপুর এলাকার শাহজাহান খন্দকারের স্ত্রী হোসনে আরা বেগম, হাটহাজারীর ফরহাদাবাদ মুহুরী বাড়ির (বর্তমানে ১নং দক্ষিণ খুলশী) মৃত নুর হোসেনের ছেলে মো. ইউনুস, পাঁচলাইশের মুরাদপুর পিলখানা এলাকার মৃত মোহাম্মদ মিয়ার ছেলে শেখ সরওয়ার্দী, দামপাড়া পল্টন রোডের মাহতাব উদ্দিন চৌধুরীর ছেলে ইশতিয়াক আহমদ চৌধুরী, লোহাগাড়ার চুনতি মুন্সেফ বাজার সিকদার পাড়া এলাকার মৃত একরামুল হকের ছেলে মো. এরশাদুল হক, খুলশী থানাধীন জাকির হোসেন রোড, পূর্ব নাসিরাবাদের মৃত আবদুর রহমান ভূঁইয়ার স্ত্রী হাসিনা ভূঁইয়া, পাঁচলাইশের ওআর নিজাম রোডের মেহেদীবাগ এলাকার মৃত হাজী দুদু মিয়ার স্ত্রী নুর নাহার বেগম, কোতোয়ালী থানাধীন হরেশ চন্দ্র মুন্সেফ লেইনের আবুল খায়েরের ছেলে হাসান মুরাদ, পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকার নুরুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম, এনায়েত বাজার এলাকার নুরুল ইসলাম চৌধুরীর ছেলে মো. রেজাউল করিম চৌধুরী, পটিয়ার মুন্সেফ বাজার এলাকার আবুল হাশেমের স্ত্রী গোলমান আরা বেগম, বাকলিয়া ডিসি রোডের মো. শহিদুল আলমের স্ত্রী আঞ্জুমান আরা বেগম মিনু ও ফেনী সদর থানার শিলুয়া গ্রামের মুন্সী মিয়ার ছেলে মাহবুব মিন্টু।এদের মধ্যে ইশতিয়াক আহমদ চৌধুরী নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের ছেলে, বখতেয়ার উদ্দিন খান নগর শ্রমিক লীগের সভাপতি, মোবারক উল্লাহ নগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের ছেলে, হাসান মনসুর কোতোয়ালী থানার আওয়ামী লীগ নেতা, আঞ্জুমান আরা বেগম মিনু নগর আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর শহীদুল আলমের স্ত্রী এবং মাহবুব মিন্টু শ্রমিকলীগ নেতা।

বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, দুদকের করা মামলায় চার্জশিটভুক্ত ২০ আসামির বিরুদ্ধে কোন অভিযোগই তদন্ত কর্মকর্তা প্রমাণ করতে পারেননি। আমরা আদালতের কাছে তা প্রমাণ করতে পারায় আদালত সম্পূরক চার্জশিটভুক্ত সব আসামিকেই বেখসুর খালাস দেন।

আদালত সূত্রে জানা যায়, নগরের মুরাদপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্মিত ২৩টি দোকান ১৯৯৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মধ্যে বরাদ্দ দেয়া হয়। পত্রিকায় টেন্ডার ও যাচাইবাছাই ছাড়া দোকানগুলো বরাদ্দ দেয়ার অভিযোগে ২০০২ সালের ১৩ অক্টোবর নগরের কোতোয়ালী থানায় একটি মামলা করে দুদক।দুদকের তৎকালীন পরিদর্শক সামছুল আলম বাদি হয়ে মামলাটি করেন। মামলায় তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ ২৪ জনকে আসামি করা হয়। মামলার বাদি প্রথমে আদালতে সাক্ষ্য স্মারক জমা দেন। পরে সামছুল আলম বদলি হলে মামলাটি দুদকের আরেক পরিদর্শক মো. মবিনুল ইসলাম তদন্ত করে তিনিও আদালতে সাক্ষ্য স্মারক জমা দেন। মৃত্যুবরণ করায় প্রধান আসামি এবিএম মহিউদ্দিন চৌধুরী, কেবিএম সিরাজ উদ্দিন, হাফেজ আহমদ ও খায়রুল আনোয়ারকে আগেই মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

এরপর মহিউদ্দিন চৌধুরীর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি মামলাটির কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। পরবর্তীতে ২০১২ সালের ৬ ডিসেম্বর রিট পিটিশন সংক্রান্ত রুল খারিজ করে দিয়ে মামলার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন হাইকোর্ট। এরপর মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...