সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগায় ৩ জনকে ছুরিকাঘাত!

নিজস্ব প্রতিবেদক :

নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় মোটর সাইকেলের সাথে বালুর ট্রাকে ধাক্কার ঘটনায় স্থানীয় কাউন্সিলর কর্মী সমর্থকরা ট্রাক ড্রাইভার সমিতির অফিসে এসে হামলা চালিয়েছে। এসময় এক শ্রমিক নেতা, একজন ট্রাক ড্রাইভারসহ তিনজনকে ছুরিকাঘাত করেছে মোটরসাইকেল চালক স্থানীয় ঐ যুবকের সহযোগিরা।

গতকাল রাত ১০টার দিকে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুরটাল এলাকায় এই ঘটনা ঘটে। ছুরিকাহত চট্টগ্রাম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন চান্দগাঁও-বোয়ালখালী শাখার যুগ্ম সম্পাদক বখতিয়ার হোসেন, ড্রাইবার শহীদুল্লাহকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সমিতি কার্যালয়ে এসে শ্রমিক নেতা, ড্রাইভার ও হেলফারকে ছুরি মারার ঘটনার খবর চট্টগ্রাম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে রাত ১০টা থেকে কাপ্তাই রাস্তার মাথার মাথা থেকে বহদ্দারহাট পর্যন্ত পুরো সড়কের ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করতে থাকে ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং ড্রাইভার সমিতির নেতাকর্মীরা।

এসময় দীর্ঘ সড়ক জুড়ে শত শত যানবাহন ও যাত্রীরা আটকা পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে চান্দগাঁও থানা পুলিশ।

এই ব্যাপারে চান্দগাঁও থানার ওসি মাইনুর রহমান জানান শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে আমি সাথে সাথে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেছি। তাদেরকে মামলা দিতে বলেছি। মামলা দিলে আমরা আসামী গ্রেপ্তার করবো বলে আশ্বস্থ করেছি। আধা ঘন্টার মধ্যে সড়ক অবরোধ তারা তুলে নিয়েছে। ট্রাকের সাথে মোটারসাইকেলের ধাক্কার ঘটনায় শ্রমিক নেতা বখতিয়ার হোসেনের অফিসে বৈঠক বসেছিল। বৈঠক মোটর সাইকেল চালকসহ তার সহযোগীদের পছন্দ হয়নি বলে তারা এসে হামলা চালিয়েছে। দুইজনকে পায়ে ছুরি মেরেছে।

এই ব্যাপারে চট্টগ্রাম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন চান্দগাঁও-বোয়ালখালী শাখার সহ সভাপতি আবদুল হান্নান এবং যুগ্ম সম্পাদক মো. জহির বলেন, রাত ৮টার দিকে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুরটাল উল্টো দিক থেকে আসা একটি মোটারসাইকেলের সাথে আমাদের এক বালুর ট্রাকের সাথে ধাক্কা লাগে।

সোটরসাইকেল চালক স্থানীয় কাউন্সিলর এসরালের সহযোগী। এসময় মোটরসাইকেল চালক ও তার সহযোগীরা আমাদের ড্রাইভারকে মারধর করে। বিষয়টি সমাধানের জন্য সমিতির অফিসে বৈঠকে বসলে সেখানে অতর্কিত হামলা চালানো হয়েছে। আমাদের তিনজনকে ছুরি মেরেছে। তাদেরকে ২জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...