সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাল নতুন ইসি

নিজস্ব প্রতিবেদক :

ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নতুন নির্বাচন কমিশনাররা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অন্য চার কমিশনার শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর সিইসি কাজী হাবিবুল আউয়াল সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। এ সময় সিইসি এবং চার নির্বাচন কমিশনারকে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি উপহার হিসেবে দেওয়া হয়।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে নতুন নিয়োগ পাওয়া ইসি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. শাহ আলম।

চিঠিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা ১ মার্চ ( মঙ্গলবার ) সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবেন। এ সময় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত থাকবেন।

এর আগে সোমবার প্রথম কার্যদিবসে নির্বাচন ভবনে গিয়ে ইসি কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টার মতো বৈঠক করে নতুন কমিশন। এ সময় নিজেদের মধ্যে পরিচয় পর্ব ও ইসির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয় নতুন কমিশন।

গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান করে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অন্য চার নির্বাচন কমিশনার হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা এমিলি, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত ) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...